মানুষের প্রতিদিনের খাদ্যতালিকায় অন্যতম খাদ্য উপাদান হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করাজাতীয় খাবার। শরীরে প্রয়োজনীয় শক্তি সরবরাহ এবং শারীরবৃত্তীয় কাজ পরিচালনায় এই উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শর্করা জাতীয় কিছু খাদ্য হচ্ছে চাল, আটা, আলু ইত্যাদি। অনেকের ধারণা, শর্করা খেলে মানুষের শরীর স্থূল হয়ে যায়। আসলে কি তাই? চিকিৎসাবিজ্ঞানে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট এভিডেশন-এর ওয়েবসাইটে এই বিষয়ে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, মানুষের শরীরের কার্যকারিতায় শর্করা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনটি ম্যাক্রোনিউট্রিয়েন্ট বা অপরিহার্য খাদ্য উপাদানের একটি শর্করা। অন্য দুটি হচ্ছে চর্বি ও আমিষ। এই পুষ্টি উপাদানগুলো শরীরে কার্যপ্রণালি ও গঠন বজায় রাখা এবং শক্তি জোগানের জন্য প্রয়োজন।
শর্করার প্রধান উৎস হচ্ছে চিনি, ফাইবার বা আঁশজাতীয় খাবার এবং স্টার্চ পাউডার বা খাদ্যশস্যের গুঁড়া। পেটে যাওয়ার পর শর্করাকে গ্লুকোজে পরিণত করে পাচনতন্ত্র। সেই গ্লুকোজ রক্তপ্রবাহে শোষিত হয়ে ক্যালরি বা শক্তি সঞ্চয় করে।
ক্যালরি গ্রহণ, সঞ্চয় ও শোষণের পরিমাণের ওপর নির্ভর করে শরীরের ওজন। পরিবেশ, শারীরিক পরিশ্রম, খাদ্যাভ্যাস, জিন ও স্বাস্থ্যগত অবস্থা ক্যালরির এই তিনটি দিককে প্রভাবিত করতে পারে। ক্যালরি শোষণের চেয়ে বেশি গ্রহণ করলে ওজন বাড়বে।
প্রতিদিন গ্রহণ করা ক্যালরির সমপরিমাণ শোষণ করা হলে ওজন একই থাকবে। যদিও কিছু লোক শর্করাজাতীয় খাবার খাওয়া কমিয়ে দিয়ে ওজন কমাতে পারে। তবে শর্করা নিজেই ওজন বাড়িয়ে দিতে পারে—ধারণাটি সঠিক নয়।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের এনবিসি নিউজের ওয়েবসাইটে একটি প্রতিবেদন পাওয়া যায়। তাতে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক স্বাস্থ্য ও সুস্থতাবিষয়ক প্রতিষ্ঠান হারবাল লাইফের পরিচালক এবং পুষ্টিবিদ সুসান বোওয়ারম্যান বলেন, ‘যেকোনো খাবার বেশি খেলে তা আমাদের শরীরকে স্থূল করে তোলে। আর সব ধরনের শর্করাযুক্ত খাবারের ক্যালরির পরিমাণ এক নয়।’
তিনি আরও বলেন, ‘শর্করা খেলে মানুষ স্থূল হয়—এই ধারণা এখনো চালু আছে। কারণ, অনেকে শর্করা ও চিনিজাতীয় খাবার বেশি খান। ওজন কমাতে তাঁরা এসব খাবার বাদ দেন। কিন্তু সেটার অর্থ এই নয় যে তাঁরা সব শর্করাজাতীয় খাবার বাদ দেন। বরং দেখা যায়, অনেক বেশি ক্যালরিসমৃদ্ধ খাবার তাঁরা বাদ দেন।’
যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ড ক্লিনিক নামে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইটে ডায়েটেশিয়ান নাটালি রোমিটো বলেন, ‘কার্বোহাইড্রেট বা শর্করার কারণে শরীরের চর্বি বাড়ে বা কমে না। মানুষের শরীরে ক্যালরির পরিবর্তনই চর্বি বাড়াতে বা কমাতে পারে।’
সুতরাং, মানুষের স্থূলতার পেছনে সরাসরি শর্করার ভূমিকা নেই; বরং শর্করা থেকে পাওয়া ক্যালরি বা শক্তির তারতম্যের কারণে মানুষের ওজনের পার্থক্য ঘটে। অর্থাৎ শরীরে ক্যালরি গ্রহণ ও শোষণ সমান থাকলে ওজন স্থিতিশীল থাকে। আর ক্যালরি গ্রহণ বেশি হলে বা শোষণ কম হলে শরীর স্থূল হয়।

‘শুধুমাত্র শিবিরকে ভালো লাগার কারণে যদি আমায় ছাত্রদল থেকে বহিষ্কারও করে, তাতেও আমার কোনো আফসোস নেই। আমি সর্বদা ইনসাফের পক্ষে’—শেখ তানভীর বারী হামিমের নামে এমন মন্তব্য সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
১২ ঘণ্টা আগে
ফেসবুকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের নামে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। দাবি করা হয়েছে, বর্তমান সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের পরিণতি সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ মুরাদ হাসান—এর মতো হবে। ফটোকার্ডটি বিভিন্ন ফেসবুক পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়ে
১৫ ঘণ্টা আগে
‘বাংলাদেশে টিকটক প্ল্যাটফর্ম বন্ধ করতে যাচ্ছে সরকার’—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। বর্তমান সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী মাহবুব আনামের উদ্ধৃতি দিয়ে প্রচারিত ফটোকার্ডটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
২ দিন আগে
চলচ্চিত্রে ধূমপানের দৃশ্য থাকলে জাতীয় পুরস্কার নয়—এমন দাবিতে জাতীয় দৈনিক কালের কণ্ঠের লোগো সংবলিত একটি ফটোকার্ড ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ফটোকার্ডটি শেয়ার করেছেন লেখক ও অ্যাকটিভিস্ট ফাহাম আবদুস সালাম, তাসলিমা নাসরিনসহ অনেকে।
৩ দিন আগে