সংগীতশিল্পী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গত ১২ মে রাতে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এরপর তাঁর বাড়ি ভেঙে ফেলার দৃশ্য দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে। ভিডিওতে একটি বুলডোজার দিয়ে সাদা রঙের একটি দোতলা বাড়ি ভাঙতে দেখা যায়।
Sheikh Rasel নামে ফেসবুক অ্যাকাউন্ট থেকে সোমবার (১৯ মে) বেলা ১২টা ১১ মিনিটে পোস্ট করা ভিডিওটি সবচেয়ে বেশি ছড়িয়েছে। এর ক্যাপশনে লেখা, ‘বাংলা লোক গানের সুর সম্রাজ্ঞী মমতাজের বাড়িটা ভেঙ্গে ফেলছে। গত ১৫ বছরে মনির খান, বেবি নাজনীন, আসিফ আকবর তাদের বাড়ী কিন্তু ভাঙ্গেনি।’ (বানান অপরিবর্তিত)
সোমবার বিকেল ৫টা পর্যন্ত ভিডিওটি ২ লাখ ৪৪ হাজার বার দেখা হয়েছে এবং ৭৮৩টি রিঅ্যাকশন পড়েছে। এতে ২২৩টি কমেন্ট পড়েছে এবং শেয়ার হয়েছে ৮২০।
Sarah Mahjabin নামে এক্স অ্যাকাউন্ট, ‘MB Kaniz’ নামে ফেসবুক অ্যকাআউন্ট এবং ‘বিজয় ৭১’ ও ‘জয় বাংলা পেইজ’ নামে ফেসবুক পেজ থেকে একই ক্যাপশনে ভিডিওটি ছড়ানো হয়েছে।
ভিডিওটির কিছু কি–ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করা হলে ‘টঙ্গী গাজীপুর হেল্পলাইন-Tongi Gazipur Helpline’ নামে একটি ফেসবুক গ্রুপে Nps Adhunik Songbad নামে অ্যাকাউন্ট থেকে পোস্ট করা একটি ভিডিওর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর সাদৃশ্য পাওয়া যায়। ভিডিওটি গত ১ এপ্রিল প্রকাশিত। এর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর ভাঙা বাড়ি, বুলডোজার, আশেপাশের দৃশ্যের মিল পাওয়া যায়।

ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, এটি গাজীপুরের কালিয়াকৈর বন বিভাগের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে সিনাবহ নামক এলাকায় বাড়ি ভাঙার দৃশ্য।
আজকের পত্রিকায় গত ৩০ এপ্রিল প্রকাশিত একটি প্রতিবেদনে ব্যবহৃত ছবিতে একই বাড়ি ভাঙার দৃশ্য পাওয়া যায়।

প্রতিবেদন থেকে জানা যায়, গত ৩০ এপ্রিল গাজীপুরের কালিয়াকৈরে বন বিভাগের জমি উদ্ধার করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা বন বিভাগ ও কালিয়াকৈর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগের এই অভিযানে স্থানীয় প্রশাসন ও যৌথ বাহিনীর সদস্যরাও সঙ্গে ছিলেন। অভিযানে সিনাবহ ও বাগাম্বর এলাকায় শতাধিক কাঁচাপাকা স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। সেই ঘটনারই দৃশ্য এটি।
দেশীয় বেসরকারি ইলেকট্রনিক সংবাদমাধ্যম মাছরাঙা টেলিভিশনের ইউটিউব চ্যানেলে গত ৩০ মার্চ প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদনেও একই তথ্যে বাড়ি ভাঙার দৃশ্যটি পাওয়া যায়।

প্রতিবেদনগুলোতে গাজীপুরের কালিয়াকৈরে বন বিভাগের জমি উদ্ধারে উচ্ছেদ অভিযানের তথ্য রয়েছে। যেখানে মমতাজ বেগমের বাড়ি মানিকগঞ্জের সিংগাইরে জয়মণ্ডপে। তবে ঢাকাতেও তাঁর নামে একটি বাড়ি রয়েছে বলে জানা যায়।
সুতরাং, সংগীতশিল্পী মমতাজ বেগমের বাড়ি ভাঙার দৃশ্য দাবিতে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিওটি ভিন্ন ঘটনার। প্রকৃতপক্ষে, গত ৩০ এপ্রিল গাজীপুরের কালিয়াকৈরে বন বিভাগের উচ্ছেদ অভিযানের দৃশ্য এটি।

ভারতে মসজিদের ইমামদের ঢালাওভাবে গ্রেপ্তার করে জেলে ঢোকানো হচ্ছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
১৭ ঘণ্টা আগে
বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দীন স্বপনের নাম ও ছবি ব্যবহার করে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। ফটোকার্ডটিতে দাবি করা হচ্ছে, তথ্যমন্ত্রী বলেছেন—‘পশ্চিমবঙ্গে ধারণ করা ভিডিও ছাত্রলীগের মিছিল বলে ফেসবুকে প্রচার করছে দেশবিরোধী চক্রের সদস্যরা।
২০ ঘণ্টা আগে
স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে করেছেন জামায়াতের এক তরুণ নেতা—এমন দাবিতে মূলধারার টেলিভিশন চ্যানেল ‘বাংলা টিভি’র লোগো সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
২ দিন আগে
সম্প্রতি আওয়ামী লীগের মিছিল দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে। শেয়ার করা ভিডিওটির ক্যাপশনে বলা হয়, ‘আলহামদুলিল্লাহ খেলা কিন্তু শুরু হয়ে গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে রাজপথে নেমে গেছে মুজিব সৈনিকরা।’
৪ দিন আগে