আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ মারা গেছেন—এমন দাবিতে একটি তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে একই ক্যাপশনে তথ্যটি ছড়ানো হচ্ছে।
‘বাংলাদেশ আওয়ামী লীগ’ নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে আজ বুধবার (২৮ মে) সকাল ৮টা ৩৬ মিনিটে করা পোস্টটি সবচেয়ে বেশি ছড়িয়েছে। এর ক্যাপশনে লেখা, ‘শোক বার্তা। বর্ষিয়ান রাজনীতিবীদ ৭১ এর মক্তিযুদ্বের অন্যতম সংগঠক। ডাকসুর সাবেক ভি পি। বাংলাদেশ আওয়ামী লীগের দুর্দিনের সারথী ও সাবেক প্রেসিডিয়াম মেম্বার; সাবেক মন্ত্রী; বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব তোফায়েল আহমেদ চিকিৎসারত অবস্থায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে বাংলাদেশ টাইম রাত ১০: ৩০ মিনিটে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। উনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।’ (বানান অপরিবর্তিত)
আজ বিকেল ৫টা পর্যন্ত পোস্টটিতে ১ হাজার ২০০ রিঅ্যাকশন পড়েছে। এতে ৫৫৮টি কমেন্ট পড়েছে এবং শেয়ার হয়েছে ১২৪ বার।
এসব কমেন্টে তোফায়েল আহমেদের মৃত্যুর দাবিতে ছড়ানো তথ্যটি বিশ্বাস করে অনেকে কমেন্ট করেছেন। Md Salam Shikdar নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লিখেছে, ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের বিধি আত্মার মাগফেরাত কামনা করছি। আল্লাহ তোফায়েল আহমেদ উনাকে মাফ করে দেন। জান্নাতের উচ্চ মাকাম দান করেন।’ (বানান অপরিবর্তিত) Md Tanzil অ্যাকাউন্ট থেকে লিখেছে, ‘ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি আল্লাহু জান্নাতবাসি করুক।’ (বানান অপরিবর্তিত)
‘বিশ্বনাথ ছাত্রলীগ’, ‘দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগ’ নামের ফেসবুক পেজ ও ‘শার্শা উপজেলা আওয়ামী লীগ’ নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একই ক্যাপশনে তথ্যটি পোস্ট করা হয়েছে।
তোফায়েল আহমেদের মৃত্যুর দাবির সত্যতা জানতে প্রসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। তবে তাঁর মৃত্যুর বিষয়ে দেশীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে কোনো তথ্য পাওয়া যায়নি।
বিষয়টির সত্যতা জানতে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ তোফায়েল আহমেদের সংসদীয় এলাকা ভোলার আজকের পত্রিকার প্রতিনিধি শিমুল চৌধুরীর সঙ্গে যোগাযোগ করে। পরে তোফায়েল আহমেদের মৃত্যুর দাবির বিষয়ে তাঁর মেয়ের সঙ্গে যোগাযোগ করেন শিমুল চৌধুরী। তোফায়েল আহমেদের একমাত্র মেয়ে তাসলিমা আহমেদ মুন্নী বলেন, ‘আব্বু ভালো আছেন এবং সুস্থ আছেন।’
তোফায়েল আহমেদের পারিবারিক একটি সূত্র থেকেও আজ বিকেল ৪টার দিকে তাঁর মৃত্যুর তথ্যটি গুজব বলে নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, তোফায়েল আহমেদ আগের চেয়ে অনেকটা দুর্বল হয়ে গেছেন। তবে সুস্থ আছেন।
সুতরাং, সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের মৃত্যুর গুজব ছড়ানো হয়েছে। তিনি বেঁচে আছেন।

‘শুধুমাত্র শিবিরকে ভালো লাগার কারণে যদি আমায় ছাত্রদল থেকে বহিষ্কারও করে, তাতেও আমার কোনো আফসোস নেই। আমি সর্বদা ইনসাফের পক্ষে’—শেখ তানভীর বারী হামিমের নামে এমন মন্তব্য সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
১৬ ঘণ্টা আগে
ফেসবুকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের নামে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। দাবি করা হয়েছে, বর্তমান সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের পরিণতি সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ মুরাদ হাসান—এর মতো হবে। ফটোকার্ডটি বিভিন্ন ফেসবুক পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়ে
২০ ঘণ্টা আগে
‘বাংলাদেশে টিকটক প্ল্যাটফর্ম বন্ধ করতে যাচ্ছে সরকার’—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। বর্তমান সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী মাহবুব আনামের উদ্ধৃতি দিয়ে প্রচারিত ফটোকার্ডটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
৩ দিন আগে
চলচ্চিত্রে ধূমপানের দৃশ্য থাকলে জাতীয় পুরস্কার নয়—এমন দাবিতে জাতীয় দৈনিক কালের কণ্ঠের লোগো সংবলিত একটি ফটোকার্ড ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ফটোকার্ডটি শেয়ার করেছেন লেখক ও অ্যাকটিভিস্ট ফাহাম আবদুস সালাম, তাসলিমা নাসরিনসহ অনেকে।
৩ দিন আগে