
লালমনিরহাট সীমান্তে বিএসএফ জওয়ানদের লক্ষ্য করে হামলা চালিয়েছে বাংলাদেশের মুসলিমরা—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
‘#Breaking Bangladeshi muslim mob targeted #bsf jawans at lalmonirhat border’ক্যাপশনে ‘G I D E O N’ নামে একটি ভারতভিত্তিক এক্স অ্যাকাউন্ট থেকে আলোচিত দাবিতে ১২ মে বেলা ৩টা ৩৮ মিনিটে একটি ভিডিও শেয়ার করা হয়। ভিডিওটি আজ (১৭ মে) বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ৪৭ হাজারবারের বেশি দেখা হয়েছে। এ ছাড়া ভিডিওটিতে ৬২৪টি রিঅ্যাকশন ও ৬১টি কমেন্ট রয়েছে এবং পোস্টটি এখন পর্যন্ত প্রায় ২৭৭ বার রিপোস্ট করা হয়েছে।
‘Tarun Raju’ নামের আরেকটি ভারতীয় আইডি থেকে ভিডিওটি শেয়ার করে ইংরেজি ক্যাপশনে দাবি করা হয়, ‘কাঙ্গলুসরা (বাংলাদেশিদের প্রতি অপমানসূচক বিশেষণ) মানব ঢেউ কৌশল ব্যবহার করার চেষ্টা করছে, তারা আন্তর্জাতিক মহলকে যাতে দেখাতে পারে যে বিএসএফ জনতার ওপর গুলি চালায়।’
প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণে বাংলাদেশি নিউজ পোর্টাল ‘বিডি নিউজ টোয়েন্টিফোর’-এর লোগো দেখা যায়। এই সূত্র ধরে অনুসন্ধানে ‘লালমনিরহাট সীমান্তে বিএসএফের সঙ্গে স্থানীয়দের উত্তেজনা’ ক্যাপশনে ১২ মে বেলা ৩টা ২৬ মিনিটে শেয়ার করা বিডি নিউজের ফেসবুক পেজে মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়।
বিষয়টি নিয়ে আরও অনুসন্ধানে ইংরেজি দৈনিক নিউ এজ-এ ‘Locals resist BSF attempt to seize cows’ শিরোনামে ১৩ মে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বাংলাদেশিদের গরু জব্দের চেষ্টা করে। স্থানীয় লোকজন তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে।

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, বাংলাদেশ ভূখণ্ডে চরতে থাকা গরুগুলো ধবলগুড়ি সীমান্তের আন্তর্জাতিক মূল পিলার ৮৭৩ সংলগ্ন ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ে। এ সময় বিএসএফ সদস্যরা গরুগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করলে বাংলাদেশিরা বাধা দেয়। পরে লাঠিসোঁটা নিয়ে বেশ কয়েকজন ভারতীয় সেখানে জড়ো হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। এরপর বিএসএফ সদস্যরা স্থান ত্যাগ করে।
জোংড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য নজরুল ইসলাম জানান, গরু জব্দকে কেন্দ্র করে বাংলাদেশি ও বিএসএফ সদস্যদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফজলে মুনিম বলেন, ‘এটি একটি সামান্য ভুল-বোঝাবুঝি ছিল, যা এখন সমাধান হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
একই তথ্য পাওয়া যায় বাংলানিউজ , ঢাকা পোস্ট , জাগো নিউজ-সহ আরও কিছু জাতীয় গণমাধ্যমেও।
অর্থাৎ বাংলাদেশি স্থানীয় বাসিন্দাদের গরু ভারতীয় সীমান্তরক্ষীরা নিয়ে যেতে চাইলে স্থানীয় বাংলাদেশিরা বাধা দেয়। এতে কথা-কাটাকাটি ও উত্তেজনা হয়। এই ঘটনাকেই এক্সে বাড়িয়ে ‘বাংলাদেশি মুসলিমদের পরিকল্পিত হামলা’ বলে প্রচার করা হচ্ছে
সিদ্ধান্ত
লালমনিরহাট সীমান্তে গরু জব্দ করা নিয়ে বিএসএফ ও স্থানীয় বাংলাদেশিদের মধ্যকার উত্তেজনার ভিডিওকে ‘বাংলাদেশি মুসলিমদের হামলা’ দাবিতে প্রচারিত তথ্যটি বিভ্রান্তিকর ও অসত্য।

ভারতে মসজিদের ইমামদের ঢালাওভাবে গ্রেপ্তার করে জেলে ঢোকানো হচ্ছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
৯ ঘণ্টা আগে
বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দীন স্বপনের নাম ও ছবি ব্যবহার করে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। ফটোকার্ডটিতে দাবি করা হচ্ছে, তথ্যমন্ত্রী বলেছেন—‘পশ্চিমবঙ্গে ধারণ করা ভিডিও ছাত্রলীগের মিছিল বলে ফেসবুকে প্রচার করছে দেশবিরোধী চক্রের সদস্যরা।
১৩ ঘণ্টা আগে
স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে করেছেন জামায়াতের এক তরুণ নেতা—এমন দাবিতে মূলধারার টেলিভিশন চ্যানেল ‘বাংলা টিভি’র লোগো সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
২ দিন আগে
সম্প্রতি আওয়ামী লীগের মিছিল দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে। শেয়ার করা ভিডিওটির ক্যাপশনে বলা হয়, ‘আলহামদুলিল্লাহ খেলা কিন্তু শুরু হয়ে গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে রাজপথে নেমে গেছে মুজিব সৈনিকরা।’
৩ দিন আগে