
‘গভীর রাতে পাম্প থেকে তেল চুরি করছে জামায়াতের কর্মীরা’—জ্বালানিমন্ত্রী এমন মন্তব্য করেছেন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে।
এই দাবিতে ফেসবুকে পোস্ট আছে এখানে, এখানে, এখানে এবং এখানে।
ইনস্টাগ্রামে পোস্ট আছে এখানে।
জোবাইদা রহমান নামের একটি ফেসবুক গ্রুপে চলতি বছরের ২৭ মার্চ রাত ১০টা ৩৯ মিনিটে এ দাবিতে একটি পোস্ট করা হয়। ওই পোস্টটি আলোচিত দাবিতে ফেসবুকে সম্ভাব্য প্রথম পোস্ট এবং সবচেয়ে বেশি ছড়িয়ে পড়া পোস্টগুলোর একটি। শনিবার (৪ এপ্রিল) দুপুর ১টা ৮ মিনিট পর্যন্ত এতে প্রায় ১ হাজার ১০০ রিয়েকশন ৪২৯ শেয়ার এবং ২৫৫ কমেন্ট পড়েছে।
পোস্টের কমেন্ট যাচাই করে দেখা যায়, অধিকাংশ ব্যবহারকারী আলোচিত ফটোকার্ডটিকে সত্য ধরে কমেন্ট করেছেন।

আজকের পত্রিকার অনুসন্ধান
ভাইরাল দাবিটির সত্যতা যাচাই করতে সংশ্লিষ্ট কি-ওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধান করা হয়। অনুসন্ধানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর কোনো অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট বা দেশীয় কোনো গণমাধ্যমে এমন বক্তব্যের কোনো প্রমাণ পাওয়া যায়নি।
এ ছাড়া আলোচিত দাবিতে ছড়িয়ে পড়া ফটোকার্ড যাচাইয়ে প্রচলিত সংবাদমাধ্যমের ডিজাইনে মিল না পাওয়া এবং এতে বক্তব্যের উৎস বা প্রেক্ষাপটের উল্লেখ না থাকায় সন্দেহ তৈরি করে।
বিষয়টি নিয়ে আরও অনুসন্ধানে ‘আশার আলো’ নামের একটি পেজে শেয়ার করা ফটোকার্ডের সঙ্গে ভাইরাল কার্ডটির মিল পাওয়া যায়। যদিও ওই পেজে আলোচিত দাবিতে ঠিক একই ফটোকার্ড পাওয়া যায়নি, তবে কার্ডের ডিজাইন ও উপস্থাপনার ধরনে সাদৃশ্য রয়েছে।

পর্যবেক্ষণে পেজটিতে জ্বালানিমন্ত্রীর নামে ২৪ মার্চ ‘যাকাতের দানের টাকায় জামায়াত টিকে আছে: টুকু’ শিরোনামে একটি ফটোকার্ড পাওয়া যায়। অনুসন্ধানে ওই পোস্টেরও সত্যতা খুঁজে পাওয়া যায়নি। এ ছাড়া পেজটিতে ভিন্ন ভিন্ন সময় ও বিষয়ে কোনো ধরনের সূত্র ছাড়া আরও ফটোকার্ড পাওয়া যায়।
সিদ্ধান্ত
জ্বালানিমন্ত্রীর নামে ছড়িয়ে পড়া ফটোকার্ডটি ভুয়া।

বাংলাদেশের এক হিন্দু মা জিহাদিদের হামলা থেকে তাঁর শিশু সন্তানকে রক্ষা করার জন্য লড়াই করছেন— এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটি একটি এক্স (টুইটার) অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে এবং অনেক ব্যবহারকারী সেটিকে সত্য মনে করে শেয়ার করছেন।
১১ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে—উপসাগরীয় অঞ্চলের প্রথম দেশ হিসেবে কাতার তাদের ভূখণ্ড থেকে মার্কিন সেনা সরানোর সিদ্ধান্ত নিয়েছে।
১ দিন আগে
বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনকে নিয়ে একটি বহুল প্রচলিত গল্প হলো— তিনি নাকি ছোটবেলায় গণিতে দুর্বল ছিলেন, এমনকি অংকে ফেলও করেছিলেন। এই দাবিটি দীর্ঘদিন ধরে বিভিন্ন মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে, যার ফলে অনেকেই এটিকে সত্য বলে ধরে নেন।
২ দিন আগে
‘ক্ষমা করে দিও আমাদের, আমরা অকৃতজ্ঞ জাতি। তোমার বাড়ির আঙিনায় তোমার উষ্ণ অনুভূতি আর বাঙালিরা পাবে না। বুকের ভিতর রাখা আছো তুমি, তুমি আমার অনুভূতি...
৩ দিন আগে