
গত সপ্তাহের মঙ্গলবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টামণ্ডলীর বৈঠকে ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল করা হয়। আওয়ামী লীগ সরকারের আমলে এই দিনকে জাতীয় শোক দিবস ঘোষণা করে সাধারণ ছুটি ছিল।
দেশত্যাগী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি থেকে নির্দেশনা দেন, ১৫ আগস্ট সারা দেশ থেকে নেতা–কর্মীরা যেন ধানমণ্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে আসে। এমন পরিপ্রেক্ষিতে রাজধানীর ধানমণ্ডির ৩২’র বঙ্গবন্ধুর বাসভবনের সামনে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এখানে শ্রদ্ধা জানাতে এসে হেনস্তার শিকারও হন অনেকে। এর মধ্যে বয়োবৃদ্ধ এক নারীর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছবিটিতে দেখা যাচ্ছে, ওই নারীর হাতে প্রজ্জ্বলিত মোমবাতি, আশপাশে জনা পাঁচেক লোক। তাঁর দুই হাত ধরে কোথাও নিয়ে যাচ্ছেন তাঁরা। দাবি করা হচ্ছে, এই নারী শতবর্ষী, তিনি ধানমন্ডি ৩২–এ শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন।
ছবিটি রিভার্স ইমেজ অনুসন্ধানে অর্পিতা চক্রবর্তী নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে পাওয়া যায়। অ্যাকাউন্টটি ভারতের পশ্চিমবঙ্গের হুগলির চন্দননগর থেকে পরিচালনা করা হয়।
বয়োবৃদ্ধ নারীর ছবিটি অ্যাকাউন্টটিতে গত ১৫ আগস্ট রাত ৯টায় পোস্ট করা হয়। ছবিটির ক্যাপশনে অর্পিতা চক্রবর্তী লেখেন, প্রাউড অব ইউ মা (মাই ঠাকুমা)। পোস্টটির কমেন্টবক্সে অর্পিতা চক্রবর্তী বেশ কয়েকজনকে মেনশন করে লেখেন, এখন বুঝতে পারছ তো, এতো রক্ত গরমটা আমার কোথা থেকে আসে? আমি ওনার শিক্ষায় শিক্ষিত।...
কমেন্টবক্সে আরেকটি কমেন্টের উত্তরে অর্পিতা লেখেন, আমাদের বাড়ির প্রতিটি মেয়ে খুব প্রতিবাদী। কেউই অন্যায়ের সঙ্গে আপস করতে শেখে নাই।
পোস্ট ও কমেন্ট সূত্রে অনুমেয়, বয়োবৃদ্ধ এই নারীর সঙ্গে অর্পিতা চক্রবর্তীর পারিবারিক সম্পর্ক রয়েছে এবং এটি কোনো আন্দোলন কর্মসূচির। তবে এ কর্মসূচি সম্পর্কে কোনো বর্ণনা পোস্ট থেকে পাওয়া যায়নি।
প্রসঙ্গত, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা শহরে আর জি কর হাসপাতালে কতর্ব্যরত অবস্থায় মৌমিতা দেবনাথ নামে এক তরুণী চিকিৎসককে দলবদ্ধ ধর্ষণ ও খুনের ঘটনায় ব্যাপকভাবে আন্দোলন ছড়িয়ে পড়েছে। পালিত হচ্ছে বিভিন্ন কর্মসূচি।
শতবর্ষী নারী ধানমন্ডি ৩২–এ শ্রদ্ধা জানাতে যাচ্ছেন দাবিতে ভাইরাল ছবিটি সম্পর্কে আরও জানতে প্রাসঙ্গিক কি–ওয়ার্ড অনুসন্ধানে ভারতীয় ইংরেজি দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেসে একটি প্রতিবেদন পাওয়া যায়।
আজ শনিবার প্রকাশিত প্রতিবেদনটি থেকে জানা যায়, বয়োবৃদ্ধ ওই নারীর নাম মায়া রানী চক্রবর্তী। তাঁর বয়স ৯০। প্রতিবেদনটি থেকে জানা যায়, মৌমিতা হত্যার ঘটনার দ্রুত তদন্ত ও বিচারের দাবিতে পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন জায়গায় ‘রাতের দখল নাও’ নামে কর্মসূচি পালন করেন নারীরা। এই কর্মসূচির আওতায় রাত ১২টার আগেই হাজার হাজার মানুষ কলকাতার রাস্তায় নেমে আসে। মায়া রানীও এই কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন। ওই সময়ই ছবিটি তোলা হয়।

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে বলিউড তারকা শাহরুখ খান,সালমান খান ও আমির খান ইরানের পাশে দাঁড়িয়ে শোক প্রকাশ করেছেন— এমন দাবিতে কিছু ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
৩ ঘণ্টা আগে
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় শনিবার (১ মার্চ) ভোরে নিজ কার্যালয়ে নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর ধ্বংসস্তূপ থেকে তাঁর মরদেহ উদ্ধার দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ছবি ছড়িয়ে পড়েছে। এ ধরনের ছবি সবচেয়ে বেশি ছড়িয়েছে মাইক্রো ব্লগিং সাইট এক্স-এ।
৪ ঘণ্টা আগে
‘শুধুমাত্র শিবিরকে ভালো লাগার কারণে যদি আমায় ছাত্রদল থেকে বহিষ্কারও করে, তাতেও আমার কোনো আফসোস নেই। আমি সর্বদা ইনসাফের পক্ষে’—শেখ তানভীর বারী হামিমের নামে এমন মন্তব্য সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
১ দিন আগে
ফেসবুকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের নামে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। দাবি করা হয়েছে, বর্তমান সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের পরিণতি সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ মুরাদ হাসান—এর মতো হবে। ফটোকার্ডটি বিভিন্ন ফেসবুক পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়ে
১ দিন আগে