
গত বছরের শুরুতে পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে বিয়ের মধ্যদিয়ে তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেন ক্রিকেটার শোয়েব মালিক। এই বিয়ের পরেই নানা জল্পনা-কল্পনার পর নেটিজেনরা নিশ্চিত হয় যে সানিয়া মির্জার সঙ্গে শোয়েব মালিকের বিবাহবিচ্ছেদ হয়ে গেছে। তা ছাড়া সানিয়া মির্জার বাবাও তখন শোয়েব মালিকের সঙ্গে তাঁর মেয়ের বিচ্ছেদের কথা গণমাধ্যমকে জানান।
অন্যদিকে ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শামির সঙ্গে তাঁর স্ত্রী হাসিনের বিবাহবিচ্ছেদ নিয়ে আদালতে মামলা চলমান থাকার তথ্য গণমাধ্যমে এসেছে। এরই মধ্যে, মোহাম্মদ শামি ও সানিয়া মির্জা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন—এমন দাবিতে কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল ছবিগুলোতে সানিয়া মির্জা ও মোহাম্মদ শামিকে একসঙ্গে বিয়ের সাজে দেখা যাচ্ছে। পোস্টের ক্যাপশনে লেখা, ‘বারবার জীবনসঙ্গী হিসেবে ক্রিকেটার কে বেচে নেয় টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা। পাকিস্তানের শোয়েব মালিককে ছেড়ে এবার বিয়ে করলেন মোহাম্মদ শামি কে।’
টাইমস অ্যান্ড টিউনস (Times & Tunes) নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ২৯ ডিসেম্বর করা পোস্টটি সবচেয়ে বেশি ভাইরাল। এই পোস্টটিতে আজ শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত দেড় হাজার রিঅ্যাক্ট পড়েছে। পোস্টটির কমেন্টে কেউ কেউ লেখেন, মোহাম্মদ শামি ও সানিয়া মির্জার বিয়ের ঘটনাটি মিথ্যা। আবার কেউ কেউ সত্য ভেবে অভিনন্দন জানিয়েছেন। গৌতম দাস (Goutam Das) লিখেছেন, ‘এবার আপনাদের সঠিক সিদ্ধান্ত হয়েছে।’
ভাইরাল ছবিগুলোর সত্যতা জানতে রিভার্স ইমেজ সার্চ করা হয়। ইনস্টাগ্রাম, টিকটক ও ইউটিউবে তাঁদের বিয়ের দাবিতে একই ছবিগুলো পাওয়া যায়। তবে কোনো পোস্টেই তথ্যসূত্র উল্লেখ করা হয়নি।
এ ছাড়া মোহাম্মদ শামি কিংবা সানিয়া মির্জার সোশ্যাল মিডিয়া অ্যকাউন্টগুলোতেও এমন কোনো ছবি পাওয়া যায়নি।
ভারতের একাধিক ফ্যাক্টচেক মিডিয়াতে ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে উল্লেখ করা হয়েছে।
ছবিগুলো এআই দিয়ে তৈরি কি না আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ একাধিক শনাক্তকরণ টুল দিয়ে যাচাই করেছে। দুজনের বিয়ের সাজে ভাইরাল ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ছবি শনাক্তকরণ টুল হাইভ মডারেশন দিয়ে যাচাই করা হয়। ফলাফলের তথ্যমতে, বিয়ের সাজে মোহাম্মদ শামি ও সানিয়া মির্জার ছবিগুলো এআই দিয়ে তৈরি করা হয়ে থাকতে পারে, যার সম্ভাবনা ৯৯ দশমিক ৩ শতাংশ।

এরপর বড়দিনের সাজে শামি ও সানিয়ার কাপল ছবি ‘ট্রু মিডিয়া’ (True Media) নামক অপর একটি টুল দিয়ে যাচাই করা হয়। ফলাফলে জানানো হয়, ছবিগুলোও কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি।

মোহাম্মদ শামি ও সানিয়া মির্জার বিয়ে হয়েছে কি না—এমন তথ্যের অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসে (Hindustan Times) প্রকাশিত সানিয়া মির্জার বাবা ইমরান মির্জার একটি সাক্ষাৎকার পাওয়া যায়। সাক্ষাৎকারটি নিয়েছে এনডিটিভি। প্রতিবেদনটি গত বছরের ২২ জুলাই প্রকাশিত। এনডিটিভির পক্ষ থেকে ইমরান মির্জার বাবার কাছে মোহাম্মদ শামি ও সানিয়া মির্জার বিয়ের বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দেন। তিনি আরও জানান, সানিয়া মির্জার সঙ্গে কখনো মোহাম্মদ শামির দেখাই হয়নি!
এ ছাড়া, মোহাম্মদ শামি ও সানিয়া মির্জার বিয়ের বিষয়ে অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যেমে কোনো তথ্য পাওয়া যায়নি।

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন মাদ্রাসায় শিশুদের বেধড়ক পেটানো ও নির্যাতনের খবর প্রকাশের পর, পায়ে শিকল পেঁচানো ১০ বছর বয়সী এক কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে টহল পুলিশ উদ্ধার করেছে—এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।
৩ ঘণ্টা আগে
ভারতে মসজিদের ইমামদের ঢালাওভাবে গ্রেপ্তার করে জেলে ঢোকানো হচ্ছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
১ দিন আগে
বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দীন স্বপনের নাম ও ছবি ব্যবহার করে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। ফটোকার্ডটিতে দাবি করা হচ্ছে, তথ্যমন্ত্রী বলেছেন—‘পশ্চিমবঙ্গে ধারণ করা ভিডিও ছাত্রলীগের মিছিল বলে ফেসবুকে প্রচার করছে দেশবিরোধী চক্রের সদস্যরা।
১ দিন আগে
স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে করেছেন জামায়াতের এক তরুণ নেতা—এমন দাবিতে মূলধারার টেলিভিশন চ্যানেল ‘বাংলা টিভি’র লোগো সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
২ দিন আগে