
চীনের উইঘুরে মুসলিমদের ওপর নির্যাতন বন্ধে সরকারের পক্ষ থেকে চীনকে চাপ দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ওলামা কল্যানণপরিষদের নেতারা। গতকাল মঙ্গলবার দুপুরে যশোরের চৌগাছা উপজেলার মুক্তিযুদ্ধ ভাস্কর্যের সামনে উইঘুরে মুসলিমদের নির্যাতনের প্রতিবাদে করা মানববন্ধন ও সমাবেশ এ মন্তব্য করেন তাঁরা।
মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জাতীয় ওলামা কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও ইসালামী ঐক্য জোটের (মুফতি আমিনি) সাবেক নেতা মাওলানা শহিদুল ইসলাম ইনসাফি।
সংগঠনটির কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর ও চৌগাছা উপজেলা সভাপতি মাওলানা রুহুল কুদ্দুসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ।
শহিদুল ইসলাম ইনসাফি আরও বলেন, ‘আমাদের দাবি না মানলে, নির্যাতন বন্ধ না হলে আগামী রোজার ঈদের পরে জাতীয় সম্মেলন করে ঢাকা থেকে প্রতিবাদী পদযাত্রা করা হবে এবং এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো হবে।’
এ সময় অন্য বক্তারা বলেন, ‘কারও ওপর নির্যাতন করা মানবাধিকার লঙ্ঘন। বর্তমান বিশ্বে মুসলিমেরা নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছেন যা একেবারেই অযৌক্তিক। অন্যায়ভাবে কারওর ওপর নির্যাতন করা উচিত নয়। চীনের উইঘুরের মুসলিমদের ওপর এভাবে নির্যাতন চালিয়ে যাওয়াটা ঠিক হচ্ছে না। চীনের উচিত অবিলম্বে এ ধরনের পক্ষপাতমূলক আচরণ বন্ধ করে মানবাধিকার প্রতিষ্ঠা করা।
সমাবেশে ইসালামী ঐক্য জোটের (মুফতি আমিনি) সাবেক নেতা মাওলানা শহিদুল ইসলাম ইনসাফি আগামী জাতীয় সংসদ নির্বাচনে চৌগাছা-ঝিকরগাছা (যশোর-২) আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন।
কয়েক মাস আগে চৌগাছার আড়ারদাহ মাদ্রাসায় দেশের বিভিন্ন স্থান থেকে আলেমদের নিয়ে জাতীয় ওলামা সমাবেশে ‘জাতীয় ওলামা পরিষদ’ নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ হয়। আড়ারদাহ মাদ্রাসার প্রধান মুফতি আব্দুর রাজ্জাককে সংগঠনটির কেন্দ্রীয় আমীর হিসেবে ঘোষণা দেওয়া হয়।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫