আজ (শুক্রবার) মুক্তি পাচ্ছে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের সিনেমা ‘পাপ-পুণ্য’। বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি দেশের বেশির ভাগ আধুনিক প্রেক্ষাগৃহে দেখতে পারবেন দর্শকেরা। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে, আজ দেশের ২০টির মতো প্রেক্ষাগৃহে পাপ-পুণ্যর মুক্তি চূড়ান্ত হয়েছে।
রাজধানীর স্টার সিনেপ্লেক্সের ৫টি শাখাতেই আজ থেকে চলবে পাপ-পুণ্য। এ ছাড়া যমুনা ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী, জিঞ্জিরার জয় সিনেপ্লেক্স, গাজীপুরের বর্ষা সিনেমা হল, চট্টগ্রামের সিলভার স্ক্রিন, সুগন্ধা, ময়মনসিংহের ছায়াবাণী, খুলনার শঙ্খ, লিবার্টি, রংপুরের শাপলা, বগুড়ার মধুবন, নওগাঁর তাজ, ভৈরবের মধুমতি, শেরপুরের সত্যবতী এবং নারায়ণগঞ্জের সিনেস্কোপে মুক্তি পাবে পাপ-পুণ্য।
আজকের প্রথম শো থেকেই রাজধানীর সব প্রেক্ষাগৃহে ঢুঁ দেবেন পাপ-পুণ্য সিনেমার সব শিল্পী ও কলাকুশলী। দর্শকদের সঙ্গে সরাসরি কথা বলবেন আফসানা মিমি, চঞ্চল চৌধুরী ও সিয়াম আহমেদরা।
শুধু বাংলাদেশে নয়, আজ থেকে একযোগে পাপ-পুণ্য মুক্তি পাচ্ছে উত্তর আমেরিকার হলে। আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো জানিয়েছে, আজ থেকে কানাডার ৭টি ও আমেরিকার ৮৪টি প্রেক্ষাগৃহে মুক্তি চূড়ান্ত হয়েছে। দ্বিতীয় সপ্তাহ থেকে (২৭ মে) কানাডার একটি এবং আমেরিকার আরও ২০টি থিয়েটারে মুক্তি পাবে পাপ-পুণ্য। উত্তর আমেরিকায় বাংলাদেশি সিনেমার ১০০ হলে মুক্তির মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে ‘পাপ-পুণ্য’।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫