জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র চন্দ্র দেবনাথের (শম্ভু) দুর্নীতি অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সাবেক এই এমপির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারসহ দুর্নীতির মাধ্যমে ৫০০ কোটি টাকা অর্জনের অভিযোগ আনা হয়েছে।
গত ২৫ আগস্ট দুদকের দৈনিক ও সাম্প্রতিক অভিযোগ সেলের পরিচালক উত্তম কুমার মণ্ডল স্বাক্ষরিত একটি চিঠিতে অনুসন্ধানের সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়। সেদিনই দুদকের কমিশন সভায় এই সিদ্ধান্ত হয়। দুদকের গোয়েন্দা ইউনিটের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে শম্ভুর দুর্নীতির সিদ্ধান্ত নেয় সংস্থাটি।
দুদকের ওই চিঠিতে বলা হয়, শম্ভু ক্ষমতার অপব্যবহার, মাদক কারবার, বিভিন্ন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে টিআর, কাবিখা ও কাবিটার সরকারি অর্থ আত্মসাৎ করে নিজ ও পরিবারের সদস্যদের নামে ৫০০ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
কমিশনের একটি সূত্রে জানায়, কারও বিরুদ্ধে আর্থিক ও দুর্নীতির অভিযোগের প্রাথমিক সত্যতা পেলেই কমিশন তা অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়।
দুদকের গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়, অনুসন্ধানকালে গোপন সূত্রের মাধ্যমে জানা যায়, শম্ভু ও তাঁর অনুসারীরা টিআর, কাবিখা, কাবিটার ছোট-বড় অন্তত ৩৯১টি প্রকল্প থেকে ৩ কোটি ২৭ লাখ ৬৬ হাজার ৫০ টাকা আত্মসাৎ করেছেন বলে দুদকের গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে।
একইভাবে নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় বিগত বছরের তুলনায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শম্ভুর সম্পদ বেড়েছে পাঁচ গুণ। শম্ভুর পাশাপাশি দুর্নীতির অভিযোগ উঠেছে তাঁর ছেলে সুনাম দেবনাথ ও পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধেও।
দুদক সূত্রে জানা যায়, অনুসন্ধানকালে সাবেক এই সংসদ সদস্যের নামে থাকা বরগুনা সদর উপজেলা পরিষদসংলগ্ন একটি ও একই এলাকায় থাকা আরও একটি বাড়ির কথা তিনি হলফনামায় উল্লেখ করেননি।
দুদক সূত্রে জানা যায়, সাবেক এই এমপির বিরুদ্ধে দেশে-বিদেশ অর্থ পাচার অনুসন্ধান করছে সংস্থাটি। শম্ভুর শ্যালক যুক্তরাষ্ট্রে বসবাসকারী তপন কুমার দেবনাথের কাছে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এমনকি যুক্তরাষ্ট্রে তাঁর সেকেন্ড হোম থাকার গুঞ্জন রয়েছে।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চলমান অনুসন্ধানের বিষয়ে জানতে শম্ভুর মোবাইল ফোনে কল করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫