গাইবান্ধা জেলা কারাগারে বন্দী দুই হাজতির হাতাহাতিতে কারারক্ষীসহ অন্য হাজতি আহতের ঘটনায় গত রোববার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে আসেন রংপুর বিভাগের কারা উপমহাপরিদর্শক মো. আলতাব হোসেন। তিনি কারাগারের ভেতরে প্রবেশ করে বন্দীদের সঙ্গে কথা বলেন।
শেষে কারা উপমহাপরিদর্শক মো. আলতাব হোসেন বলেন, কারাগার পরিদর্শন করে বন্দীসহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। হাতাহাতির ঘটনাসহ কারাগারের সার্বিক বিষয় তিনি দেখভাল করছেন। তবে বিষয়টি নিয়ে দ্রুতই জেল সুপার প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানাবেন বলে জানান তিনি।
এর আগে গত শুক্রবার দুপুরে কারাগারের ভেতরে হঠাৎ দুই হাজতির মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে দুই কারারক্ষীসহ চার হাজতি আহত হন। ঘটনার পর অভিযুক্ত শাদ মাহমুদ সৈকত, কাঞ্চন ও ওসি নামের তিন হাজতিকে স্থানান্তর করা হয় দিনাজপুর জেলা কারাগারে। কাঞ্চন ও সৈকত ফুলছড়ি উপজেলা ছাত্রলীগ নেতা আশিকুর রকি হত্যা মামলার আসামি।
এদিকে জেলা কারাগারে হাতাহাতির ঘটনা ফাঁসের পর নতুন করে অপরাধীদের আশ্রয়-প্রশ্রয়ের অভিযোগ উঠেছে জেলারের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করে জেলার আমজাদ হোসেন দাবি করে বলেন, ‘যারা এগুলো বলছেন, তাঁরা মিথ্যা কথা বলছেন।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫