বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর ছেড়েছেন তিন বছর। কেউ হয়েছেন সরকারি কর্মকর্তা, কেউ পাড়ি জমিয়েছেন বিদেশে, কেউবা এখনো ঘুরছেন চাকরির সন্ধানে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে একত্র হয়েছিলেন তাঁরা। ’৯৩ ব্যাচের শিক্ষার্থীরা ‘পালাবদল ৯৩’ নামে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম সম্মিলিত র্যাগ ডেও আয়োজন করেছিলেন। তার পর থেকে প্রতিবছরের ২ জানুয়ারি পালাবদল সিগনেচার ডে উদ্যাপন করেন।
গত রোববার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত এই আয়োজনে মুখর ছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)। বারবিকিউ, নাচ-গান, আড্ডা আর স্মৃতি রোমন্থনে ক্যাম্পাসের পুরোনো দিনগুলো ফিরিয়ে আনেন। সেই গণরুম, বটতলা, মধুর ক্যানটিন আর কার্জন হলের শত গল্পে মোড়ানো দিনগুলো যেন এক সন্ধ্যার ফ্রেমে বাঁধার প্রয়াস।
স্মৃতি রোমন্থন করে ’৯৩ ব্যাচের শিক্ষার্থী মৌসুমী ঘোষ বলেন, ‘কত দিন পর বন্ধুদের সঙ্গে দেখা হলো। সবাইকে একসঙ্গে দেখে মনেই হচ্ছে না, আমরা প্রাক্তন শিক্ষার্থী।’
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে ছিল লোকগানের দল আপন ঘর ও কৃষ্ণপক্ষ। এ ছাড়া ছিল জনপ্রিয় ব্যান্ড দল দ্য প্রিজনার্স। শিল্পীদের সঙ্গে গলা মেলান সবাই—পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়/ আবার দেখা যদি হল সখা, প্রাণের মাঝে আয়।
আয়োজকদের একজন আবির রায়হান বলেন, আমরা চেষ্টা করছি যত ব্যস্ততাই থাকুক বছরে একটা দিন যেন বন্ধুরা একত্রিত হতে পারি। আমাদের বয়স যতই বাড়ুক না কেন, ক্যাম্পাসে আমরা চির তরুণ থাকতে চাই।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫