
ভ্লাদিমির পুতিন ইউক্রেনে হামলা করলে রাশিয়ার ‘ভয়াবহ পরিণতি’ এবং ব্যাপক মূল্য দিতে হবে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক জোট জি-৭। গতকাল রোববার তাদের একটি খসড়া বিবৃতি থেকে এ তথ্য জানা যায়। তবে ক্রেমলিন বলছে, এসব মন্তব্যের মাধ্যমে রাশিয়ার প্রতি ক্ষোভ তৈরি করা হচ্ছে।
লিভারপুলে এক বৈঠকের পর জি-৭ নেতারা জানান, তাঁরা ঐক্যজোট হয়ে কাজ করবেন। এ সময় সীমান্তে রুশ সেনা জমায়েতের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। মার্কিন ইন্টেলিজেন্স বলছে, আগামী বছরের প্রথম দিকেই ইউক্রেনে হামলা করতে পারে রাশিয়া। প্রস্তুত রয়েছে ১ লাখ ৭৫ হাজার রুশ সেনা।
এদিকে, রাশিয়ার আগ্রাসনকে কেন্দ্র করে ইউক্রেনে মার্কিন সেনা পাঠানোর ভাবনা কখনোই তাঁর মাথায় ছিল না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
গতকাল রোববার এক বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে, ইউক্রেন ইস্যুতে শিগগিরই ভিডিও আলোচনা করবেন পুতিন এবং বাইডেন।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫