কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাকের ৮১তম জন্মদিন ২৩ জানুয়ারি। এই উপলক্ষে তিন দিনের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে চ্যানেল আই। আজ থেকে তিন দিন অনুষ্ঠানগুলো দেখা যাবে চ্যানেল আইয়ের পর্দায়। এর মধ্যে রয়েছে রাজ্জাক অভিনীত চলচ্চিত্র, বিশিষ্টজনদের স্মৃতিচারণা, বিশেষ তারকাকথন এবং রাজ্জাক অভিনীত সিনেমার গান।
আজ বেলা ৩টা ৫ মিনিটে প্রচার হবে তাঁর অভিনীত চলচ্চিত্র ‘বড় ভালো লোক ছিল’, দুপুরে ‘এবং সিনেমার গান’ অনুষ্ঠানে রাজ্জাক অভিনীত চলচ্চিত্রের গান দেখানো হবে। সকালে ‘গান দিয়ে শুরু’ অনুষ্ঠানে থাকবে রাজ্জাক স্মরণে বিশেষ পরিবেশনা।
আগামীকাল ২৩ জানুয়ারি রাজ্জাকের জন্মদিনে প্রচার হবে চলচ্চিত্র ‘অভিযান’। দুপুর ১২টা ৫ মিনিটে আবদুর রহমানের পরিচালনা ও উপস্থাপনায় থাকবে রাজ্জাককে নিয়ে ববিতার স্মৃতিকথা ‘অন্তরঙ্গ ববিতা’। ১২টা ৩০ মিনিটে ‘তারকাকথন’ অনুষ্ঠানে রাজ্জাককে নিয়ে স্মৃতিচারণা করবেন সৈয়দ হাসান ইমাম ও রাজ্জাকের ছেলে সম্রাট।
এর আগে সকাল ৭টা ৩০ মিনিটে ‘গান দিয়ে শুরু’ অনুষ্ঠানে অংশ নেবেন সংগীতশিল্পী মো. খুরশীদ আলম। এ ছাড়া ২৪ জানুয়ারি বেলা ৩টা ৫ মিনিটে প্রচার হবে নায়করাজ পরিচালিত চলচ্চিত্র ‘আয়না কাহিনী’। এ ছাড়া এফডিসিতে থাকবে বিশেষ অনুষ্ঠান।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫