জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল বলেছেন, ‘ভালো মানুষ আজ রাজনীতি থেকে দূরে থাকছেন। অপশক্তির রাজনীতিবিদদের কারণে তাঁরা সামনে আসতে পারছেন না।’
গতকাল শুক্রবার বিকেলে যশোরের উপশহর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মহাসমাবেশে তিনি এসব কথা বলেন। মোস্তফা আমীর ফয়সল খুলনা বিভাগের দাওয়াতী ইসলামি মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন।
জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল বলেন, ‘বীর দামালেরা যে লক্ষ্য, আদর্শ ও স্বপ্ন বুকে নিয়ে এ দেশ স্বাধীন করেছিলেন, সে লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। আশা করি মহান এ দিবসে দেশ ও জাতীয় স্বার্থ সংরক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে দৃপ্ত শপথ নেবে জাতি।’
তিনি আরও বলেন, ‘জাকের পাটি কোনো ক্ষমতাকেন্দ্রিক দল নয়। এটি একটি আদর্শ ভিত্তিক দল। দেশের জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করবে জাকের পার্টি।’
মহাসমাবেশে বিশেষ অতিথি জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল মোজাদ্দেদী বলেন, ‘জাকের পার্টির বিজয় সুনিশ্চিত। আর্ত মানবতার সেবার মাধ্যমে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চায় জাকের পার্টি। এ জন্য দলের সব নেতা-কর্মীকে দলের জন্য নিবেদিত হয়ে কাজ করতে হবে।’
অনুষ্ঠানে খুলনা বিভাগের সভাপতি ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. আনছার আলী, ঝিনাইদহ জেলার সভাপতি মো. ইছাহক আলী, উপ প্রেসসচিব আবুল লতিফ খান যুবরাজ, যশোর জেলা ও সাংগঠনিক বিভাগের সভাপতি হাজি মহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫