দক্ষিণ ভারতের আলোচিত নায়িকা সাই পল্লবী। একসময় যিনি নিজের চেহারা নিয়ে সংকোচ বোধ করতেন, আজ তিনি হাজারো নারীর অনুপ্রেরণা! আত্মবিশ্বাস দিয়ে তিনি অর্জন করেছেন সাফল্যকে। আত্মবিশ্বাসকেই সবচেয়ে বড় শক্তি মনে করেন পল্লবী। একদম সাধারণভাবেও যে নায়িকাকে পর্দায় উপস্থাপন করা যায়, আর দর্শকও সেটা সাদরে গ্রহণ করে, এর উজ্জ্বল উদাহরণ পল্লবী। ন্যাচারাল লুকই যেন তাঁর সৌন্দর্যের রহস্য। সাধারণ চেহারার সঙ্গে মনকাড়া অভিনয় আর অসাধারণ নাচ দিয়ে সবার হৃদয়ে জায়গা করে নিয়েছেন পল্লবী।
২০১৫ সালে ‘প্রেমাম’ সিনেমায় শিক্ষক মালার চরিত্র দিয়ে শুরু। এরপর ধারাবাহিকভাবেই এসেছে সাফল্য। সর্বশেষ ‘শ্যাম সিং রায়’ সিনেমার রোজি চরিত্র দিয়ে কুড়িয়েছেন দর্শকের ভালোবাসা। সেই ভালোবাসায় যুক্ত হলো ‘ভেনেলা’ চরিত্রটি।
দক্ষিণের রানা ধাগুবাতি আর সাই পল্লবী অভিনীত ‘ভিরাটা পারভাম’ মুক্তি পেয়েছে ১৭ জুন। এর মাধ্যমে ব্যাক টু ব্যাক ব্যবসাসফল সিনেমাও উপহার দিলেন পল্লবী। এই বছর ভালোবাসা দিবসে মুক্তি পায় ‘লাভ স্টোরি’। ব্লকবাস্টার হয় সিনেমাটি। এরপর ওটিটিতে মুক্তি পেয়েছিল ‘শ্যাম সিং রায়’। রেকর্ড পরিমাণ ভিউ হয় তাতে।
এবার ব্লকবাস্টার হওয়ার পথে ‘ভিরাটা পারভাম’। দক্ষিণে দারুণ ব্যবসা করছে। সিনেমাটি নিয়ে সম্প্রতি কিংবদন্তি অভিনেতা ভিক্টোরি ভেঙ্কটেশ বলেন, সাই পল্লবীর অভিনয় অবশ্যই জাতীয় পুরস্কারের দাবি রাখে। সিনেমাটি সাই পল্লবীর ফিল্ম ক্যারিয়ারে ওয়ান অব দ্য বেস্ট সিনেমা।’ পিরিয়ড ড্রামা সিনেমাটি নকশালবাদের পটভূমিতে ১৯৯০ সালের একটি গল্প নিয়ে তৈরি। যেখানে রানা কমরেড রাভান্না নামের চরিত্রে অভিনয় করেছেন। নকশালবাদের সঙ্গে রাভান্না ও ভেনেলার প্রেমকাহিনি দারুণভাবে ফুটে উঠেছে এই সিনেমায়।
‘ভিরাটা পারভাম’ মুক্তির পরপরই ‘ঘার্গি’ সিনেমার ঘোষণা দিয়েছেন অভিনেত্রী। সিনেমাটি প্রযোজনা করেছেন দক্ষিণের আরেক সুপারস্টার সুরিয়া। পল্লবী বলেন, ‘কিছু চরিত্রকে আপনি-আমি খবরের পাতায় দেখি। এক দিন, দুই দিন তাকে নিয়ে ভাবি, নতুন ইস্যু চলে আসে। মানুষের স্মৃতিতে রয়ে গেলেও পত্রিকার পাতায় আর থাকে না। এমন এক চরিত্রের আইনি লড়াই ফুটে উঠবে এই সিনেমায়।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫