ডলারের মূল্যবৃদ্ধির কারণে এবার বাংলাদেশে মাথাপিছু আয় কমে গেল। ২০২১-২২ অর্থবছর শেষে চূড়ান্ত হিসাবে বাংলাদেশের মানুষের গড় মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২ হাজার ৭৯৩ মার্কিন ডলার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ চূড়ান্ত হিসাব প্রকাশ করেছে।
এর আগে প্রকাশ করা সাময়িক হিসাবে বিবিএস বলেছিল, ২০২১-২২ অর্থবছর শেষে বাংলাদেশে মানুষের মাথাপিছু আয় ছিল ২ হাজার ৮২৪ ডলার। গতকাল রোববার বিবিএসের পক্ষ থেকে মোট দেশজ উৎপাদন এবং মাথাপিছু আয়ের চূড়ান্ত হিসাব দেওয়া হয়েছে।
সাময়িক হিসাব থেকে চূড়ান্ত হিসাবে কেন মাথাপিছু আয় কমে গেল, এ বিষয়ে বিবিএসের জাতীয় আয় শাখার একজন কর্মকর্তা জানান, মূলত ডলারের মূল্যবৃদ্ধির কারণে মাথাপিছু আয় কিছুটা কমেছে। যখন সাময়িক হিসাবটি করা হয়, তখন প্রতি ডলারের দাম ধরা হয় ৮৫ টাকা ৫৩ পয়সা। পরে জুন মাসের ডলারপ্রতি দাম ৮৬ টাকা ৩০ পয়সা ধরার কারণে মাথাপিছু আয় ডলারের হিসাবে কিছুটা কমে যায়।
এদিকে চূড়ান্ত হিসাবে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধিও কমেছে। চূড়ান্ত হিসাবে ২০২২-২৩ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ১০ শতাংশ। কয়েক মাস আগে সাময়িক হিসাবে এ হার ছিল ৭ দশমিক ২৫ শতাংশ।
সে কারণে টাকার হিসাবেও মাথাপিছু আয় সামান্য কমেছে। স্থানীয় মুদ্রার হিসাবে মাথাপিছু আয় কমেছে মাত্র ৪২৩ টাকা। সাময়িক হিসাবে মাথাপিছু আয় ছিল ২ লাখ ৪১ হাজার ৪৭০ টাকা। এখন তা কমে দাঁড়িয়েছে ২ লাখ ৪১ হাজার ৪৭ টাকা।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫