
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ২০১১ সালে মোট আবাদি জমির পরিমাণ ছিল ১১ হাজার ৫০০ হেক্টর। ২০২২-২৩ অর্থবছরে তা কমে দাঁড়িয়েছে ৪ হাজার ২২৪ হেক্টরে। অর্থাৎ গত এক দশকে জমি কমেছে ৭ হাজার ২৭৬ হেক্টর বা ৬০ শতাংশের বেশি।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, এসব কৃষিজমি ভরাট করে পাকা, আধা পাকা ভবনসহ স্থাপনা গড়ে তোলা হয়েছে। আবাদি জমি কমে যাওয়ায় দেখা দিতে পারে খাদ্য ঘাটতি।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০১১ সালের আদমশুমারির সংগৃহীত তথ্য অনুযায়ী উপজেলায় মোট আবাদি জমির পরিমাণ ছিল ১১ হাজার ৫০০ হেক্টর। ২০২২-২৩ অর্থবছরে আবাদি জমির পরিমাণ নেমে এসেছে ৪ হাজার ২২৪ হেক্টরে। গত এক দশকে ৭ হাজার ২৭৬ হেক্টর আবাদি জমি কমেছে। এতে গড়ে উঠেছে আবাসিক ও প্রাতিষ্ঠানিক স্থাপনা। ফলে স্বাভাবিকভাবেই জনপদে খাদ্য উৎপাদন হ্রাস পাচ্ছে।
সম্প্রতি উপজেলার মুসলিমপাড়া, মাস্টারপাড়া, মহামুনি তালতলা, লেমুয়া, তিনটহরী ঘুরে দেখা গেছে, এক দশক আগের কৃষিজমি, পুকুর ভরাট করে আধা পাকা ও পাকা দালানকোঠা নির্মাণ করে থাকছে অনেক পরিবার। কৃষিজমি ভরাট করে মাদ্রাসা গড়ে তোলা হয়েছে। অনেকে স্থানে পুকুর ভরাট করে স্থাপনা করতে দেখা গেছে। এভাবে অপরিকল্পিতভাবে জমি ভরাটের ফলে কৃষি উৎপাদন কমছে উদ্বেগজনক হারে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসিনুর রহমান বলেন, প্রতিনিয়ত মানুষ বাড়ছে। কিন্তু জমি বাড়ছে না। এই অবস্থায় খাদ্য উৎপাদন বাড়াতে ভূমির পরিকল্পিত ব্যবহারে সবাইকে সচেতন হতে হবে। প্রয়োজনে কম জায়গায় বহুতল ভবন নির্মাণ করে বাসস্থান নিশ্চিতের পাশাপাশি খাদ্য উৎপাদন বাড়াতে হবে। এ ক্ষেত্রে তৃণমূলে জনপ্রতিনিধিদের ভূমিকা বেশি। এক দশকে সাত হাজারের অধিক আবাদি জমি কমে যাওয়া জনপদের জন্য অশনিসংকেত।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ বলেন, ‘আবাদি জমির পরিকল্পিত ব্যবহারে কৃষি উৎপাদন বাড়াতে জনসচেতনতা প্রয়োজন। বিনা অনুমতিতে কৃষিজমি, পুকুর বা জলাশয় ভরাট করা আইনত অপরাধ। কৃষিজমি রক্ষায় জনসচেতনতার বিকল্প নেই। অভিযোগ পেলে প্রশাসন বেআইনি কাজে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫