আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন। এ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন দিনব্যাপী প্রচার করবে বিশেষ অনুষ্ঠান। সকাল সাড়ে ৯টায় রয়েছে শিশুতোষ অনুষ্ঠান।
সকাল ১০টা ১৫ মিনিটে ‘কৃষকের হৃদয়ে শেখ হাসিনা’। দুপুর ১২টা ২০ মিনিটে প্রচারিত হবে সংগীতানুষ্ঠান। ‘তারুণ্যের ভাবনায় শেখ হাসিনা’ প্রচারিত হবে দুপুর ১২টা ৪৫ মিনিটে। চলচ্চিত্র ‘হাসিনা: এ ডটারস টেল’ প্রচারিত হবে বেলা ২টা ৩৫ মিনিটে।
বিকেল ৪টায় থাকছে প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে অনুষ্ঠান ‘শান্তির দূত’। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচারিত হবে কবিতা আবৃত্তির অনুষ্ঠান। বিশেষ অনুষ্ঠান ‘শেখ হাসিনা কোটি প্রাণের ভালোবাসা’ প্রচারিত হবে রাত ৯টা ৫ মিনিটে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫