আজ কলকাতার অ্যাকুয়াটিকা মাঠে শুরু হচ্ছে কোকা-কোলা ফুড অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল। দুই দিনব্যাপী এই অনুষ্ঠানে থাকছে গানের আয়োজন। দ্বিতীয়বারের মতো এই আয়োজনে গান পরিবেশন করবেন কোক স্টুডিও বাংলা টিম। আয়োজনের শেষের দিন অর্থাৎ আগামীকাল গান গাইবেন কোক স্টুডিও বাংলার শিল্পীরা।
কোক স্টুডিও বাংলা টিমের পক্ষ থেকে পারফর্ম করবেন শায়ান চৌধুরী অর্ণব, প্রীতম হাসান, ইমন চৌধুরী ও তাঁর দল, ব্যান্ড মেঘদলসহ কোক স্টুডিও বাংলার শিল্পীরা। এদিন আরও গাইবেন কলকাতার অমিত ত্রিবেদি, অন্তরা লাইভ, দিনদুন ব্যান্ড। আয়োজনের প্রথম দিন গান শোনাবেন ফসিলস অ্যান্ড ফ্রেন্ডস, লক্ষ্মীছাড়া, দ্য ইয়েলো ডায়েরি ও ইউফোরিয়া।
গত ১০ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হয় কোক স্টুডিও বাংলার দ্বিতীয় কনসার্ট। বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত কনসার্টে গান পরিবেশন করে দর্শক মাতান শতাধিক শিল্পী। কনসার্টে আইয়ুব বাচ্চুকে প্রায় ১০ মিনিটের ট্রিবিউট দেন সংগীত পরিচালক ইমন চৌধুরী। যেখানে আইয়ুব বাচ্চুর কয়েকটি কালজয়ী গান গিটারে বাজিয়েছেন ইমন। ড্রামসে তাঁকে সঙ্গ দিয়েছেন মিঠুন চক্র।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫