শনিবার রাজধানীর উত্তরায় ‘আপন ভুবন’ বৃদ্ধাশ্রমে যান উপমহাদেশের খ্যাতিমান কণ্ঠশিল্পী রুনা লায়লা। মূলত সেখানে থাকা বৃদ্ধ মায়েদের সঙ্গে সময় কাটাতেই বৃদ্ধাশ্রমটিতে গিয়েছিলেন তিনি। শিল্পীকে কাছে পেয়ে ভীষণ খুশি হন আশ্রমের বৃদ্ধারা। তাঁদের সঙ্গে অনেকটা সময় গল্প করেন রুনা লায়লা।
রুনা লায়লা জানিয়েছেন, আশ্রমের মায়েদের মাঝে নিজের প্রয়াত মাকে খোঁজার চেষ্টা করছিলেন তিনি। আগেও বৃদ্ধাশ্রমে যাওয়ার অভিজ্ঞতা আছে রুনার। তবে এবার তিনি বেশ আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন বলে জানালেন। মায়েদের অনুরোধে রুনা লায়লা গান গেয়েও শোনান তাঁদের।
‘আপন ভুবন’ পরিদর্শন শেষে রুনা লায়লা বলেন, ‘নানা বয়সের মায়েরা আছেন এখানে। এমনকি কারও কারও বয়স ১০০ বছর পেরিয়েছে। কেমন সন্তান তারা, যারা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। ব্যাপারটা খুবই অমানবিক। তবে এখানে তাঁরা বেশ ভালো আছেন। যাঁরা নিজেদের সততা দিয়ে, শ্রম দিয়ে আপন ভুবন প্রতিষ্ঠা করেছেন, তাঁদের সাধুবাদ জানাই। এখনো সমাজে এমন মানুষ আছে বলে সমাজটা এত সুন্দর। এই মায়েদের সঙ্গে সময় কাটাতে পেরে আমার ভীষণ ভালো লেগেছে।’
এ সময় সমাজের সামর্থ্যবান মানুষের প্রতি আপন ভুবনের মতো প্রতিষ্ঠানগুলোর পাশে থাকার অনুরোধ করেন রুনা লায়লা।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫