বলিউডের আইটেম গানের নাম শুনলেই সবার আগে চলে আসে নোরা ফাতেহির নাম। সিনেমায় আইটেম গানের প্রয়োজনে পরিচালক-প্রযোজকদের প্রথম পছন্দ তিনি। সিনেমার বাইরে গুরু রণধাওয়া, হার্ডি সান্ধু, রাফতারের মতো গায়কদের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন নোরা। ভারতের বাইরেও আন্তর্জাতিক শিল্পীদের গানে নাচতে দেখা গেছে তাঁকে। এবার নিজের গাওয়া প্রথম গানের ভিডিও নিয়ে এসেছেন নোরা ফাতেহি। গত শুক্রবার নোরার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় ‘সেক্সি ইন মাই ড্রেস’ শিরোনামের গানটি।
গায়িকা পরিচয়টা নতুন নয় নোরার। ২০২২ সালের ফিফা বিশ্বকাপের থিম সংয়ে গলা মিলিয়েছেন তিনি। তবে এবারই প্রথম একক গান গাইলেন এই মরোক্কান সুন্দরী। ‘সেক্সি ইন মাই ড্রেস’ গানটি প্রযোজনাও করেছেন নোরা ফাতেহি। আন্তর্জাতিক মানের মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন মরোক্কান পরিচালক আবদেরাফিয়ার এল আবদিউই। কোরিওগ্রাফি করেছেন ভারতের রাজিত দেব।
নিজের প্রথম গান নিয়ে নোরা বলেন, ‘এই প্রথম কোনো একক গান প্রকাশ হলো আমার। আমি এবং আমার সহশিল্পীরা নিজেদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি। নৃত্যশিল্পীরা খুব ভালো কাজ করেছেন। নানা বাধা টপকে শেষ পর্যন্ত কাজটি করতে পেরে খুব ভালো লাগছে।
শুধু গান নয়, অভিনয় নিয়েও সিরিয়াস হচ্ছেন নোরা। শোনা যাচ্ছে, শিগগিরই নায়িকা হিসেবে দেখা যাবে তাঁকে। সম্প্রতি অভিনয় নিয়ে নিজের স্বপ্নের কথা জানিয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নোরা জানান, তিনি অভিনয় করতে চান ভারতের একসময়ের জনপ্রিয় আইটেম গার্ল হেলেনের বায়োপিকের মুখ্য চরিত্রে। ইতিমধ্যে হেলেনের একাধিক গানের রিমেকে নেচে নজর কেড়েছেন নোরা।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫