কুষ্টিয়ার কুমারখালীতে তাঁতশিল্প আধুনিকায়নের লক্ষ্যে প্রসেসিং, প্রিন্টিং ও ডায়িংয়ের জন্য প্রায় ৩৪ কোটি টাকা ব্যয়ে আধুনিক যন্ত্রপাতি স্থাপনের প্রকল্প নিয়েছে বাংলাদেশ তাঁত বোর্ড। যন্ত্রপাতি কেনা এবং স্থাপনের কাজ করছে খুলনা শিপইয়ার্ড। চুক্তি অনুযায়ী, কাজের সময় শেষ হয়েছে গত জুন মাসে; কিন্তু এ সময়ে কাজ সম্পন্ন হয়েছে মাত্র ৩০ শতাংশ। যন্ত্রপাতি স্থাপনের জায়গা না থাকায় অবশিষ্ট কাজ বন্ধ রয়েছে।
এদিকে যন্ত্রপাতি স্থাপন না হওয়ায় সংরক্ষণের অভাবে খোলা আকাশের নিচে পলিথিন ও কাঠের বাক্স দিয়ে ঢেকে রাখা হয়েছে। রোদ-বৃষ্টি-ঝড়ে দিনে দিনে যন্ত্রপাতি নষ্ট হচ্ছে। এতে প্রকল্পের প্রায় ২০ কোটি টাকার মূল্যবান যন্ত্রপাতি নষ্ট হওয়ার আশঙ্কা করছে খুলনা শিপইয়ার্ড কর্তৃপক্ষ।
গতকাল বৃহস্পতিবার সকালে কুমারখালী তাঁত বোর্ড এলাকায় গিয়ে দেখা যায়, খোলা আকাশের নিচে কোটি কোটি টাকার যন্ত্রপাতি পলিথিন ও কাঠ দিয়ে ঢেকে রাখা হয়েছে। রোদ, ঝড়, বৃষ্টি, ধুলাবালু সব যন্ত্রপাতির ওপর দিয়েই যাচ্ছে। আশপাশে আগাছা-লতাপাতা জন্মেছে।
খুলনা শিপইয়ার্ড সূত্রে জানা গেছে, চুক্তি অনুযায়ী খুলনা শিপইয়ার্ড ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে কাজ শুরু করে চলতি বছরের জুন মাসে শেষ হওয়ার কথা। সেই লক্ষ্যে খুলনা শিপইয়ার্ড প্রায় ৩৪ কোটি টাকা ব্যয়ে ৪৬টি যন্ত্রপাতি তাঁত বোর্ডের কাছে হস্তান্তর করেছে এবং প্রায় ৩০ শতাংশ যন্ত্রপাতি স্থাপন করেছে। অবশিষ্ট যন্ত্রগুলো অবকাঠামোর সঙ্গে সমন্বয় না হওয়া, উপযুক্ত অবকাঠামো না থাকা এবং পুরোনো যন্ত্রপাতি অপসারণ না হওয়ায় নতুন যন্ত্রপাতি স্থাপন করা হয়নি। সেগুলো খোলা আকাশের নিচে রয়েছে। প্রকল্পের মেয়াদ বাড়ানোর আবেদন করা হয়েছে। জায়গা পেলেই স্থাপনের কাজ শুরু হবে।
কুমারখালী তাঁত বোর্ড সূত্রে জানা গেছে, ভবনে পুরোনো যন্ত্রপাতি থাকায় নতুন যন্ত্রপাতি স্থাপন করা হয়নি। পুরোনো যন্ত্রপাতি অপসারণের জন্য ইতিমধ্যে টেন্ডার ও বিক্রির কাজ সম্পন্ন হয়েছে; কিন্তু অপসারণের জন্য এখনো কার্যাদেশপত্র তৈরি হয়নি। আগামী সপ্তাহে কার্যাদেশ হতে পারে এবং আগামী দুই মাসের মধ্যে কাজ শুরু হবে।
এ বিষয়ে খুলনা শিপইয়ার্ডের সিসিও সামির আহমেদ বলেন, জুনে প্রকল্পের সময় শেষ হয়েছে। সময় শেষে প্রায় ৩০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে; কিন্তু জায়গা না থাকায় প্রধান প্রধান যন্ত্রপাতি এখনো স্থাপন করা হয়নি। প্রায় ২০ কোটি টাকার যন্ত্রপাতি খোলা আকাশের নিচে পলিথিন ও কাঠ দিয়ে ঢেকে রাখা হয়েছে। ঝড়, বৃষ্টি, রোদে যন্ত্রপাতির কিছুটা হলেও ক্ষতি হবে।
কুমারখালী তাঁত বোর্ডের সহকারী মহাব্যবস্থাপক মো. মেহেদী হাসান বলেন, পুরোনো যন্ত্রাংশ অপসারণে টেন্ডার ও বিক্রির প্রক্রিয়া শেষ হয়েছে। আগামী সপ্তাহে কার্যাদেশ প্রস্তুত করা হবে। দুই মাসের মধ্যে নতুন যন্ত্রপাতি স্থাপনের কাজ শুরু হবে।
গতকাল সকালে কুমারখালী তাঁত বোর্ড চত্বরে ৪৯ জন তাঁতির মধ্যে ঋণের চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘জায়গা নেই, ম্যান নেই, এসব প্রকল্পের দরকার কী? বিসিকের লোকজন পার্সেন্টেজ পকেটে ভরার জন্য এ সময় অব্যবস্থাপনা প্রকল্প তৈরি করেছেন।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫