মালয়ালম ও হিন্দি সিনেমার জনপ্রিয় পরিচালক প্রিয়দর্শন। তাঁর পরিচালনায় ‘হেরা ফেরি’, ‘গরম মাসালা’, ‘ভাগাম ভাগ’, ‘ভুলভুলাইয়া’, ‘দে দানা দান’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন অক্ষয় কুমার। এগুলোর বেশির ভাগই সুপারহিট। বলা চলে, অক্ষয়ের স্টারডম তৈরি করতে দুজন পরিচালক সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন—সুনীল দর্শন ও প্রিয়দর্শন। প্রিয়র ‘হেরা ফেরি’ ও সুনীলের ‘জানোয়ার’ অক্ষয়কে রাতারাতি পৌঁছে দেয় সাফল্যের শীর্ষে।
সর্বশেষ ২০১০ সালে ‘খাট্টা মিঠা’ সিনেমায় প্রিয়দর্শনের পরিচালনায় কাজ করেছিলেন অক্ষয়। এর মধ্যে পেরিয়েছে প্রায় ১৪ বছর। এত দিন পর আবার একত্র হচ্ছেন এ নির্মাতা ও অভিনেতা জুটি। বলিউড হাঙ্গামা জানিয়েছে, প্রিয়দর্শনের পরিচালনায় নতুন সিনেমায় কাজ করছেন অক্ষয় কুমার। নির্মাতা জানিয়েছেন, তাঁরা একাধিক প্রজেক্টের বিষয়ে এর আগে কথা বলেছেন। কিন্তু হয়ে ওঠেনি। এবার তাঁরা একটি কমেডি-ফ্যান্টাসি ঘরানার গল্প নিয়ে মাঠে নামছেন।
প্রিয়দর্শন বলেন, ‘অনেক দিন হয়ে গেছে অক্ষয় ও আমি একসঙ্গে কাজ করিনি। ২০১০ সালে সর্বশেষ খাট্টা মিঠা করেছিলাম। এবার আমরা একটা কমেডি-ফ্যান্টাসি জনরার গল্প বলব। কেন যেন হিন্দি সিনেমার দর্শকেরা আমার সিরিয়াস কাজ খুব একটা পছন্দ করেন না। তাই কমেডিই করব। আশা করছি, হেরা ফেরি ও ভুলভুলাইয়ার মতো এবারও একটা ম্যাজিক তৈরি হবে।’
এখনো নাম ঠিক না হওয়া সিনেমাটি প্রযোজনা করবেন একতা কাপুর। সব ঠিক থাকলে সেপ্টেম্বর থেকে শুরু হবে শুটিং। ফলে বোঝাই যাচ্ছে, এই বছরটাও বেশ ব্যস্ত কাটবে অক্ষয়ের। এই বছর মুক্তির তালিকায় রয়েছে তাঁর ‘বড়ে মিয়া ছোটে মিয়া’, ‘সিংহাম অ্যাগেইন’, ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, ‘স্কাইফোর্স’সহ একাধিক সিনেমা।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫