কবি জীবনানন্দ দাশকে নিয়ে তৈরি হয়েছে ছবি। নাম ‘ঝরা পালক’। তাতে জীবনানন্দের স্ত্রী লাবণ্য চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। বেশ আগেই শুরু হয়েছিল ছবির শুটিং। এবার জানা গেল ‘ঝরা পালক’-এর মুক্তির তারিখ। আগামী ফেব্রুয়ারিতে কবির জন্মমাসে কলকাতার সিনেমা হলে মুক্তি পাবে ছবিটি।
‘ঝরা পালক’ ছবিতে জীবনানন্দ দাশের দুই বয়সের চরিত্রে অভিনয় করেছেন কলকাতার অভিনেতা ও নির্মাতা ব্রাত্য বসু ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। এ ছাড়া কবি সজনীকান্ত দাসের চরিত্রে দেবশঙ্কর হালদার, কবি বুদ্ধদেব বসুর চরিত্রে কৌশিক সেন ও কাজী নজরুল ইসলামের চরিত্রে সুপ্রিয় দত্ত অভিনয় করেছেন।
কলকাতার পাশাপাশি বাংলাদেশেও ‘ঝরা পালক’ মুক্তির পরিকল্পনার কথা জানিয়েছেন ছবির পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায়। তিনি বলেন, ‘জীবনানন্দ দাশের জীবনের অনেকটা অংশজুড়ে বাংলাদেশ জড়িয়ে আছে। ফলে কাজটা নিয়ে বাংলাদেশের মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছি আমরা।’
আজ বড়দিনে ছবির প্রোমো প্রকাশ করার কথা। সিনেমা হলে মুক্তির আগে আগামী বছরের জানুয়ারিতে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রথমবার প্রদর্শিত হবে ‘ঝরা পালক’।
এ ছবি সম্পর্কে জয়া আহসান বলেন, ‘প্রথাগত ভাবনা থেকে যেভাবে লাবণ্য দাশকে দেখা হয়, আসলে লাবণ্য তেমন ছিলেন না। তিনি অনেক বড় ইন্সপিরেশন ছিলেন জীবনানন্দ দাশের জন্য। ছবিতে সেসবই দেখানো হয়েছে।’
‘ঝরা পালক’ ছবিতে এই প্রথম একসঙ্গে অভিনয় করলেন ব্রাত্য বসু ও জয়া আহসান। জয়ার সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে ব্রাত্য বলেন, ‘কবির দাম্পত্যে একইসঙ্গে যে নির্জনতা ও ভায়োলেন্স ছিল, তা আমার আর জয়ার রসায়নেও প্রতিফলিত হয়েছে।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫