
বাংলাদেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস। শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি ও আইনের প্রয়োগ জোরদারের আহ্বান জানিয়ে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে রাজধানীসহ সারা দেশে আলোচনা সভা, শোভাযাত্রা ও মোবাইল কোর্ট পরিচালিত হয়।
আজ বুধবার অধিদপ্তরের ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্প’–এর আয়োজনে এই দিবস উদ্যাপন করা হয়।
প্রতিবছর এপ্রিল মাসের শেষ বুধবার বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে। ১৯৯৬ সাল থেকে আন্তর্জাতিকভাবে দিবসটি উদ্যাপন শুরু হলেও বাংলাদেশে ২০০৩ সাল থেকে এটি পালিত হচ্ছে। এ বছর ২৯ এপ্রিল সরকারিভাবে দিবসটি উদ্যাপন করা হয়।
রাজধানীর পরিবেশ অধিদপ্তরের অডিটোরিয়ামে আয়োজিত কেন্দ্রীয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেন, শব্দদূষণ দৃশ্যমান না হওয়ায় অনেকেই এটিকে গুরুত্ব দেন না, অথচ এটি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।
শব্দদূষণ রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রত্যেকে নিজেরা যদি সচেতন হই, তবেই শব্দদূষণ কমে আসবে।
সেই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে সমন্বিত প্রচারণা চালানো গেলে শব্দদূষণ প্রতিরোধে তা কার্যকর ভূমিকা রাখতে পারে বলেনও উল্লেখ করেন পরিবেশ মন্ত্রী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন—মন্ত্রণালয়ের সচিবের রুটিন দায়িত্বে থাকা মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. নুরুন নাহার, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-এর চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) মীর আহমেদ তারিকুল ওমর, অতিরিক্ত সচিব ড. মো. সাইদুর রহমান এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান।

রাজধানী ঢাকাসহ আজ রোববার সারা দেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে রাজধানীতে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দেশের অন্যান্য স্থানে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ফলে ভ্যাপসা গরম কমার সম্ভাবনা সামান্যই।
১৯ ঘণ্টা আগে
আজ সকাল থেকে ঢাকা ও এর আশপাশের অঞ্চলের আকাশ রয়েছে মেঘাচ্ছন্ন। আবহাওয়ার সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়েছে, বেলা ১টা পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
২ দিন আগে
দিনভর রোদের ভ্যাপসা গরমের পর বিকেলে আচমকা ঝুম বৃষ্টি কিছুক্ষণের মধ্যেই অনেকটা অস্বস্তিতে রূপ নেয়। প্রায় ঘণ্টাখানেকের টানা বর্ষণে দুর্ভোগ দেখা দেয় খোলা আকাশের নিচে কর্মব্যস্ততায় ছুটে চলা মানুষের। আর সেই বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। ফলে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী...
২ দিন আগে
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার বরিশাল ছাড়া বাকি ৭ বিভাগেই বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি ৭২ মিলিমিটার বৃষ্টি হয়েছে খুলনায়। এদিন ঢাকায় ৫ মিলিমিটার বৃষ্টি হলেও পাশের জেলায় টাঙ্গাইলে যার পরিমাণ ছিল ৩৭ মিলিমিটার। এ ছাড়া কুড়িগ্রামের রাজারহাটে বৃষ্টি হয়েছে ৪৮ মিলিমিটার।
৩ দিন আগে