ইউরোপজুড়ে তৃণভূমিতে বসবাসকারী প্রজাপতির সংখ্যা গত দশকে এক-তৃতীয়াংশেরও বেশি কমেছে। বাটারফ্লাই কনজারভেশন নামের একটি সংস্থার গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। এতে বলা হয়েছে, ইউরোপের চারণভূমি ও তৃণভূমিতে একসময় স্মল কপার, কমন ব্লু, মিডো ব্রাউনসহ ১৭ প্রজাতির প্রজাপতি পাওয়া যেত। ২০১১ থেকে ২০২০ সালের মধ্যে গড়ে এসব প্রজাতির ৩৬ শতাংশ হ্রাস পেয়েছে।
গবেষণা অনুসারে, অন্যান্য দেশের তুলনায় যুক্তরাজ্যে প্রজাপতির সংখ্যা হ্রাস পেয়েছে আশঙ্কাজনক হারে। ১৯৯০ সাল থেকে ইউরোপজুড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত লার্জ ব্লু (ফেনগারিস অ্যারিওন) প্রজাতির সংখ্যা ৮২ শতাংশ কমেছে সেখানে। ইউরোপজুড়ে উল্লেখযোগ্য হারে হ্রাস পাওয়া অন্যান্য প্রজাতির মধ্যে রয়েছে ওয়াল (লাসিওমাটা মেজেরা), যা ৬৮ শতাংশ কমেছে। ৬৪ শতাংশ কমেছে অ্যাডোনিস ব্লু (লাইসান্দ্রা বেল্লারাগাস) আর ৬১ শতাংশ কমেছে স্মল হিথ (কোয়েনোনিম্ফা প্যামফিলাস)।
গবেষণাসংশ্লিষ্ট বিজ্ঞানীরা জানিয়েছেন, প্রজাপতির সংখ্যা কমে যাওয়ার জন্য কৃষিজমিতে আবাদের বিস্তার দায়ী। তৃণভূমিতে চাষাবাদ, সার ও আগাছানাশকের অতিরিক্ত ব্যবহার শুঁয়োপোকাদের প্রধান খাদ্য বুনোফুল ও ঘাস ধ্বংস করছে। এ ছাড়া বৈশ্বিক উষ্ণায়নের পাশাপাশি যানবাহন থেকে নির্গত কার্বন এবং কৃষিজমিতে জমে থাকা নাইট্রোজেনকে প্রজাপতির বিষণ্নতার জন্য দায়ী করছেন বিজ্ঞানীরা।
বাটারফ্লাই কনজারভেশনের প্রধান বিজ্ঞানী নাইজেল বোর্ন বলেন, ‘যে হারে প্রজাপতির সংখ্যা কমে যাচ্ছে, তা সত্যিই ভয়াবহ এবং হতাশাজনক। আমাদের সত্যিই বিষয়টি নিয়ে চিন্তিত হওয়া উচিত। বন্য প্রাণীবান্ধব খাদ্য উৎপাদনের উপায় খুঁজে বের করতে হবে এবং আরও অনেক সুদূরপ্রসারী ভাবনা ভাবতে হবে আমাদের।’
পরিবেশবিজ্ঞানীদের মতে, প্রাণিকুলের আবাস ধ্বংস ও নগরায়ণের ফলে বন উজাড় এবং পরিবেশ দূষণ যে হারে বেড়েছে তার প্রকৃষ্ট উদাহরণ হতে পারে প্রজাপতির বিষণ্নতা।

ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন ভাব বজায় থাকতে পারে। সেই সঙ্গে বেলা ১টার মধ্যে যেকোনো সময় এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
৪ ঘণ্টা আগে
রাজধানী ঢাকাসহ আজ রোববার সারা দেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে রাজধানীতে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দেশের অন্যান্য স্থানে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ফলে ভ্যাপসা গরম কমার সম্ভাবনা সামান্যই।
১ দিন আগে
আজ সকাল থেকে ঢাকা ও এর আশপাশের অঞ্চলের আকাশ রয়েছে মেঘাচ্ছন্ন। আবহাওয়ার সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়েছে, বেলা ১টা পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
২ দিন আগে
দিনভর রোদের ভ্যাপসা গরমের পর বিকেলে আচমকা ঝুম বৃষ্টি কিছুক্ষণের মধ্যেই অনেকটা অস্বস্তিতে রূপ নেয়। প্রায় ঘণ্টাখানেকের টানা বর্ষণে দুর্ভোগ দেখা দেয় খোলা আকাশের নিচে কর্মব্যস্ততায় ছুটে চলা মানুষের। আর সেই বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। ফলে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী...
৩ দিন আগে