
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আসা দর্শণার্থীদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে কমনইল্যান্ড প্রাণী। বিশাল দেহের এই প্রাণী দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জড়ো হয় শত শত দর্শনার্থী। কমনইল্যান্ড এন্টিলোপ প্রজাতির দক্ষিণ আফ্রিকান প্রাণীটি খুবই শান্ত প্রকৃতির। সাধারণত আফ্রিকা মহাদেশে এদের দেখা যায়।
নারী কমনইল্যান্ডের ওজন প্রাপ্তবয়স্ক অবস্থায় ৩০০ থেকে ৬০০ কেজি পর্যন্ত হতে পারে। পুরুষ কমনইল্যান্ডের ওজন ৪০০ থেকে ৯০০ কেজি পর্যন্ত হয়। এদের দেহের দৈর্ঘ্য নারীর ক্ষেত্রে ৮০ থেকে ১১০ ইঞ্চি ও পুরুষের ক্ষেত্রে ৯৪ থেকে ১৩৬ ইঞ্চি পর্যন্ত হতে পারে। এই প্রাণী মূলত তৃণভোজী। নারী কমনইল্যান্ড বাচ্চাদের দুধ পান করায়।
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আসা মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার স্কুলশিক্ষক মো. রমিজ উদ্দিন বলেন, সাফারি পার্কে মিনিবাসে প্রবেশের পর জেব্রা, এরপর বিশাল দেহের অধিকারী আফ্রিকান কমনইল্যান্ড প্রাণীটির কাছে বাস থামান চালক। হ্যান্ডমাইকে ঘোষণা দেন, হাতের বাঁ পাশে আফ্রিকান প্রাণী কমনইল্যান্ড। এরপর সবার চোখ প্রাণীটির দিকে। সত্যি খুব চমৎকার।
নরসিংদীর রায়পুরা থেকে পার্কে আসা দর্শনার্থী লিপি আক্তার বলেন, ‘জীবনের প্রথম দেখা প্রাণীটি। প্রথমে দূর থেকে মনে হচ্ছিল একটি হরিণ দাঁড়িয়ে আছে। কাছাকাছি এলে দেখতে পাই বিশাল দেহের কমনইল্যান্ড। প্রাণীটি দেখে আমার সঙ্গে আসা ছেলেমেয়েরা খুবই আনন্দ পেয়েছে। প্রাণীটি দেখতে খুবই শান্ত মনে হয়েছে।’
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক মো. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক প্রতিষ্ঠার পর ২০১৫ সালের শেষ দিকে দক্ষিণ আফ্রিকা থেকে একটি নারী ও একটি পুরুষ কমনইল্যান্ড আমদানি করা হয়। এরপর ২০১৮ সালে প্রথমবারের মতো আফ্রিকান তৃণভোজী প্রাণী কমনইল্যান্ডের ঘরে একটি নারী বাচ্চার জন্ম হয়। তিনি আরও জানান, ‘কমনইল্যান্ড দক্ষিণ আফ্রিকার প্রাণী হলেও আমাদের পার্কে অনুকূল পরিবেশে প্রাণীগুলো বংশবিস্তার করতে পারছে।’

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থাকতে থাকবে
২ ঘণ্টা আগে
সদ্য বিদায় নেওয়া ফেব্রুয়ারি মাসে তুলনামূলক বৃষ্টি কম হয়েছে। ফলে এই মাস স্বাভাবিকের তুলনায় উষ্ণও ছিল। চলতি মার্চ মাসেও স্বাভাবিকের তুলনায় গরম বেশি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুধু তা-ই নয়, এ মাসের শেষদিকে দু’একটি তাপপ্রবাহও বয়ে যেতে পারে। সেই সঙ্গে ধেয়ে আসতে পারে একাধিক কালবৈশাখী ঝড়ও।
১২ ঘণ্টা আগে
রাজধানী ঢাকায় আজ শনিবার সকালে তাপমাত্রা আগের দিন শুক্রবারের চেয়ে ১ ডিগ্রি সেলসিয়াসের বেশি কমেছে। গতকাল সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা আজ একই সময় হয়েছে ১৮ দশমিক ৫। তবে আজ দিনের বেলা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
২ দিন আগে
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান আবারও কেঁপে উঠল ভূমিকম্পে। গতকাল শুক্রবার বেলা ১টা ৫২ মিনিটের দিকে ৫ দশমিক ৪ মাত্রার এই কম্পন অনুভূত হয়। এ নিয়ে চলতি মাসের ২৭ দিনেই দেশে ১০ বার ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গেছে। এগুলোর মাত্রা মৃদু থেকে মাঝারি ছিল।
২ দিন আগে