বাংলাদেশের উপকূল অতিক্রম করতে থাকা ঘূর্ণিঝড় মোখা ‘সুপার সাইক্লোন’ হতে পারে বলে একটি পূর্বাভাস ছিল। তবে বাস্তবে তা ঘটেনি, অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেওয়া মোখা গতিবেগ হারিয়ে উপকূলে আছড়ে পড়েছে।
ভারতীয় আবহাওয়া পূর্বাভাস প্রতিষ্ঠান স্কাইমেট ওয়েদার বলেছিল, শনিবার শেষ রাতের দিকে স্বল্প সময়ের জন্য ঘূর্ণিঝড় মোখা সুপার সাইক্লোনে পরিণত হতে পারে। কিন্তু অতি প্রবল ঘূর্ণিঝড়টি আর তীব্রতা পায়নি। কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে ঘূর্ণিঝড়টির গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ১৯৫ কিলোমিটার ছিল। এরপর উপকূল অতিক্রম শুরুর পর পর তা কমে ১৮৫ কিলোমিটারে নেমেছে।
শক্তির বিচারে আবহাওয়া বিজ্ঞানে সামুদ্রিক ঝড়গুলোর যে শ্রেণিভেদ করা হয়, তার সর্বোচ্চ ধাপে ‘সুপার সাইক্লোন’। বিশ্ব আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, ঝড়ের কেন্দ্রে বাতাসের বেগ ঘণ্টায় ২২২ কিলোমিটার বা তার বেশি হলে সেটা ‘সুপার সাইক্লোন’।
ঘূর্ণিঝড়ের কোন স্তরে বাতাস কেমন থাকে
লঘু চাপ: বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৩১ কিলোমিটারের নিচে
নিম্নচাপ: বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩১-৬১ কিলোমিটারের মধ্যে
গভীর নিম্নচাপ: বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫২-৬১ কিলোমিটারের মধ্যে
ঘূর্ণিঝড়: বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬২-৮৮ কিলোমিটারের মধ্যে
প্রবল ঘূর্ণিঝড়: বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮৯-১১৮ কিলোমিটারের মধ্যে
অতি প্রবল ঘূর্ণিঝড়: বাতাসের গতিবেগ ঘণ্টায় ১১৯-২২১ কিলোমিটারের মধ্যে
সুপার সাইক্লোন: বাতাসের গতিবেগ ঘণ্টায় ২২২ কিলোমিটার বা তার বেশি হলে
বাংলাদেশে আঘাত হানা সর্বশেষ সুপার সাইক্লোন ছিল সিডর। ২০০৭ সালের ১৫ নভেম্বর বাংলাদেশ উপকূলে আঘাত হানা ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের বেগ ছিল ঘণ্টায় প্রায় ২৬০ কিলোমিটার। তাতে অন্তত সাড়ে ৩ হাজার মানুষ মারা গিয়েছিলেন। তারপর আরও অনেক ঘূর্ণিঝড় বাংলাদেশের মানুষ দেখলেও তত ক্ষতি আর হয়নি।
আরও পড়ুন:

ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন ভাব বজায় থাকতে পারে। সেই সঙ্গে বেলা ১টার মধ্যে যেকোনো সময় এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
৮ ঘণ্টা আগে
রাজধানী ঢাকাসহ আজ রোববার সারা দেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে রাজধানীতে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দেশের অন্যান্য স্থানে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ফলে ভ্যাপসা গরম কমার সম্ভাবনা সামান্যই।
১ দিন আগে
আজ সকাল থেকে ঢাকা ও এর আশপাশের অঞ্চলের আকাশ রয়েছে মেঘাচ্ছন্ন। আবহাওয়ার সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়েছে, বেলা ১টা পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
২ দিন আগে
দিনভর রোদের ভ্যাপসা গরমের পর বিকেলে আচমকা ঝুম বৃষ্টি কিছুক্ষণের মধ্যেই অনেকটা অস্বস্তিতে রূপ নেয়। প্রায় ঘণ্টাখানেকের টানা বর্ষণে দুর্ভোগ দেখা দেয় খোলা আকাশের নিচে কর্মব্যস্ততায় ছুটে চলা মানুষের। আর সেই বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। ফলে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী...
৩ দিন আগে