
বাংলাদেশে বছরের মোট বার্ষিক বৃষ্টিপাতের ৭১ থেকে ৮০ শতাংশ হয়ে থাকে মৌসুমি বায়ুর প্রভাবে। এর শুরুটা হয় জুন মাসে, চলে সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়কে বলা হয় বর্ষাকাল। গ্রীষ্মকালে ফাগুন থেকে জ্যৈষ্ঠ পর্যন্ত (ফেব্রুয়ারি থেকে মে) প্রাক্-মৌসুমি বায়ু বা কালবৈশাখীর কারণে হয় প্রায় ১৯ শতাংশ বৃষ্টি। বাকি ৪ শতাংশ বৃষ্টি ঝরে শীতকালে।
বর্ষাকালের আগমনী বার্তা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ রোববার সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী পাঁচ দিনের বর্ধিত সময়ে (৪ জুনের পর) দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে। এর ফলে দেশজুড়ে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে।
মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর আসার আগে আজও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়ার আজ সকালের পূর্বাভাসে জানানো হয়েছে, সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য অংশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বৃষ্টির এই ধারা আগামী ৪ জুন পর্যন্ত থাকতে পারে।
এদিকে গতকাল শনিবার দেশের প্রায় সব অঞ্চলে তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস বা এর চেয়ে বেশি ছিল। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনা জেলার কয়রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস, যা রাজধানী ঢাকায় ছিল ৩৫ দশমিক ২।
আজ বৃষ্টি হলেও সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
তবে ৪ জুন থেকে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

রাজধানী ঢাকাসহ আজ রোববার সারা দেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে রাজধানীতে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দেশের অন্যান্য স্থানে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ফলে ভ্যাপসা গরম কমার সম্ভাবনা সামান্যই।
১৮ ঘণ্টা আগে
আজ সকাল থেকে ঢাকা ও এর আশপাশের অঞ্চলের আকাশ রয়েছে মেঘাচ্ছন্ন। আবহাওয়ার সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়েছে, বেলা ১টা পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
২ দিন আগে
দিনভর রোদের ভ্যাপসা গরমের পর বিকেলে আচমকা ঝুম বৃষ্টি কিছুক্ষণের মধ্যেই অনেকটা অস্বস্তিতে রূপ নেয়। প্রায় ঘণ্টাখানেকের টানা বর্ষণে দুর্ভোগ দেখা দেয় খোলা আকাশের নিচে কর্মব্যস্ততায় ছুটে চলা মানুষের। আর সেই বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। ফলে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী...
২ দিন আগে
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার বরিশাল ছাড়া বাকি ৭ বিভাগেই বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি ৭২ মিলিমিটার বৃষ্টি হয়েছে খুলনায়। এদিন ঢাকায় ৫ মিলিমিটার বৃষ্টি হলেও পাশের জেলায় টাঙ্গাইলে যার পরিমাণ ছিল ৩৭ মিলিমিটার। এ ছাড়া কুড়িগ্রামের রাজারহাটে বৃষ্টি হয়েছে ৪৮ মিলিমিটার।
৩ দিন আগে