প্লাস্টিকের ব্যবহার কমাতে ও নিয়ন্ত্রণে আনতে বিকল্প পণ্য তৈরি ও সহজলভ্য করার আহ্বান জানিয়েছেন পরিবেশবিদ ও গবেষকেরা। আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিস ইন বাংলাদেশের (এডাব) উদ্যোগে আয়োজিত গোলটেবিল বৈঠকে এ আহ্বান জানান তাঁরা।
প্লাস্টিক দূষণের সমাধান করি, বসবাসযোগ্য পরিবেশ গড়ি এই স্লোগানে বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করে এডাবের কর্মসূচি পরিচালক কাউসার আলম কনক বলেন, বিশ্বজুড়ে প্রতি মিনিটে ১ মিলিয়ন প্লাস্টিকের বোতল ক্রয়-বিক্রয় হয়। আর প্রতি বছর ৫ ট্রিলিয়ন প্লাস্টিকের ব্যাগ ব্যবহৃত হয়। এর মধ্যে অর্ধেক প্লাস্টিকই একবার ব্যবহারযোগ্য, যার ৮৫ শতাংশই অপচনশীল বর্জ্য হিসেবে ছড়িয়ে পড়ছে। সারা বিশ্বে এ পর্যন্ত ৭ বিলিয়ন টন প্লাস্টিক বর্জ্যের ১০ শতাংশেরও কম পুনরায় ব্যবহৃত হয়। প্লাস্টিকের মাইক্রো অংশ মানুষের শরীরে প্রবেশ করে নানা ক্ষতিকর প্রভাব ফেলছে। তাই প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে এবং পরিবেশসম্মত বিকল্প পণ্যের ব্যবহার বাড়াতে হবে।
কাউসার আলম কনক পরিবেশ দূষণ রোধে কয়েকটি প্রস্তাবনা দেন। এর মধ্যে রয়েছে, সরকারি নিষেধাজ্ঞার অপ্রয়োজনীয় প্লাস্টিক পণ্য বর্জন করা, প্লাস্টিক পণ্য পুনঃ ব্যবহার করে বিদ্যুৎ ও কম্পোস্ট তৈরি, সৌর ও বায়ুতে বিনিয়োগের মাধ্যমে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো এবং পরিবেশ দূষণ রোধে নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা।
পরিবেশ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক হাসান হাফিজ বলেন, ‘দেশের রাজনৈতিক পরিবেশ যেমন ভালো না, তেমনি আমাদের পরিবেশের অবস্থাও ভালো না। আমাদের আন্তর্জাতিক পরিবেশ গবেষক আছেন। সবাই মিলে আমরা যদি নিজেদের অর্থায়নে একটি কমিশন করি, যেখানে সব রাজনৈতিক দলের প্রতিনিধিরাও থাকবেন, তাহলে ভালো ফলাফল আসতে পারে। পাশাপাশি পরিবেশ রক্ষায় সবার মধ্যে সচেতনতা তৈরি করতে হবে।’
সভায় আরও বক্তব্য দেন এডাবের চেয়ারপারসন আব্দুল মতিন, কোস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী, লেখক ও সাংবাদিক শামীমা চৌধুরীসহ অন্যরা।

ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন ভাব বজায় থাকতে পারে। সেই সঙ্গে বেলা ১টার মধ্যে যেকোনো সময় এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
৩ ঘণ্টা আগে
রাজধানী ঢাকাসহ আজ রোববার সারা দেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে রাজধানীতে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দেশের অন্যান্য স্থানে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ফলে ভ্যাপসা গরম কমার সম্ভাবনা সামান্যই।
১ দিন আগে
আজ সকাল থেকে ঢাকা ও এর আশপাশের অঞ্চলের আকাশ রয়েছে মেঘাচ্ছন্ন। আবহাওয়ার সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়েছে, বেলা ১টা পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
২ দিন আগে
দিনভর রোদের ভ্যাপসা গরমের পর বিকেলে আচমকা ঝুম বৃষ্টি কিছুক্ষণের মধ্যেই অনেকটা অস্বস্তিতে রূপ নেয়। প্রায় ঘণ্টাখানেকের টানা বর্ষণে দুর্ভোগ দেখা দেয় খোলা আকাশের নিচে কর্মব্যস্ততায় ছুটে চলা মানুষের। আর সেই বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। ফলে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী...
৩ দিন আগে