নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে দুটি কিউই পাখির ছানার জন্ম হয়েছে। দেড়শ বছরের বেশি সময়ের মধ্যে এই প্রথম বুনো কিউই ছানা জন্ম নিল শহরটিতে। প্রায় ৪ লাখ জনসংখ্যার শহরটিতে ক্যাপিটাল কিউই প্রজেক্ট দেশের জাতীয় পাখিটিকে পুনঃ প্রবর্তনের এক বছর পর এল এই শুভ সংবাদ। ক্যাপিটাল কিউই প্রজেক্টের সংরক্ষণবিদদের সূত্রে বিষয়টি নিশ্চিত করে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
ওয়েলিংটন শহরের কেন্দ্রস্থল থেকে গাড়িতে মাত্র ২৫ মিনিটের পথ শহরতলী মাকারা। সেখানে ক্যাপিটাল কিউই প্রজেক্টে এই দুটি শাবকের জন্ম হওয়ায় জায়গাটিতে মোট নর্থ আইল্যান্ড ব্রাউন কিউই পাখির সংখ্যা গিয়ে দাঁড়াল ৬৫তে।
ব্রাউন কিউই বা বাদামি কিউই নিউজিল্যান্ডের সবচেয়ে পরিচিত কিউই প্রজাতিগুলোর একটি। তবে নিউজিল্যান্ডের ডিপার্টমেন্ট অব কনজারভেশনের মতে, পর্যাপ্ত সংরক্ষণ ও সহায়তা ছাড়া পাখিটি দুই প্রজন্মের মধ্যে বন্য অবস্থা থেকে বিলুপ্ত হতে পারে।
ক্যাপিটাল কিউই প্রজেক্টের অংশ হিসেবে আরও ১৮টি বাদামি কিউই ছানা শিগগিরই ডিম ফুটে জন্ম নেওয়ার কথা।
এই প্রজেক্টের মাধ্যমে নিউজিল্যান্ডের রাজধানীতে কিউইদের বড় ধরনের বন্য জনসংখ্যা পুনরুদ্ধারে আশা করা হচ্ছে। প্রকল্পটির পক্ষ থেকে দুটি নতুন কিউই ছানা এবং ডিম থেকে বের হওয়া অন্য যেকোনো ছানাকে পর্যবেক্ষণে রাখার জন্য ট্রান্সমিটার ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে।
সেভ দ্য কিউই নামে একটি প্রতিষ্ঠানের দেওয়া তথ্য বলছে, একসময় নিউজিল্যান্ডের ১ কোটি ২০ লাখের মতো উড়তে অক্ষম এই পাখিদের বাস থাকলেও এখন এদের সংখ্যা গিয়ে ঠেকেছে ৬৮ হাজারে। দেশজুড়ে কিউই পাখির সংখ্যা বৃদ্ধিতে কাজ করা ৯০টির মতো প্রতিষ্ঠানের একটি সেভ দ্য কিউই।
১৯৯১ সালে নিউজিল্যান্ড ডিপার্টম্যান্ট অব কনজারভেশন কিউই রিকভারি প্ল্যান বা কিউই পুনরুদ্ধার প্রকল্প হাতে নেয়। যেখানে শিকারি প্রাণী নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষকে এই সংরক্ষণ প্রকল্পে জড়িত করার বিষয়ে জোর দেওয়া হয়।
নিউজিল্যান্ডের ডিপার্টম্যান্ট অব কনজারভেশনের দেওয়া তথ্য বলছে, প্রতিবছর দেশের কিউইর সংখ্যা কমছে ২ শতাংশ করে। এতে বড় ভূমিকা কুকুর, বিড়াল এবং বেজিজাতীয় প্রাণী স্টোট ও ফ্যারেটের।
সেভ দ্য কিউই জানিয়েছে, ৯৫ শতাংশ বুনো কিউই ছানা প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই শিকারি প্রাণীর হাতে মারা যায়।
ক্যাপিটাল কিউই প্রজেক্টের দলনেতা পল ওয়ার্ড এর আগে সিএনএনকে জানিয়েছেন, একটি প্রাপ্তবয়স্ক কিউইর জন্য একমাত্র সমস্যা শহরে ঘুরে বেড়ানো কুকুর। এ ছাড়া ছানাগুলো টিকে থাকার মতো পরিস্থিতিতে পৌঁছার আগেই এদের খেয়ে ফেলে স্টোটরা।
গত নভেম্বরে ওয়েলিংটনের কাছে ৬৩টি কিউই পাখি ছাড়ার পর ওয়ার্ড প্রকল্পটি সম্পর্কে আশাবাদ প্রকাশ করেন। এর মাধ্যমে এক শতাব্দীর বেশি সময়ের মধ্যে প্রথমবার বন্য কিউইরা এই এলাকায় বসবাস শুরু হয়।

ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন ভাব বজায় থাকতে পারে। সেই সঙ্গে বেলা ১টার মধ্যে যেকোনো সময় এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
৪ ঘণ্টা আগে
রাজধানী ঢাকাসহ আজ রোববার সারা দেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে রাজধানীতে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দেশের অন্যান্য স্থানে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ফলে ভ্যাপসা গরম কমার সম্ভাবনা সামান্যই।
১ দিন আগে
আজ সকাল থেকে ঢাকা ও এর আশপাশের অঞ্চলের আকাশ রয়েছে মেঘাচ্ছন্ন। আবহাওয়ার সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়েছে, বেলা ১টা পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
২ দিন আগে
দিনভর রোদের ভ্যাপসা গরমের পর বিকেলে আচমকা ঝুম বৃষ্টি কিছুক্ষণের মধ্যেই অনেকটা অস্বস্তিতে রূপ নেয়। প্রায় ঘণ্টাখানেকের টানা বর্ষণে দুর্ভোগ দেখা দেয় খোলা আকাশের নিচে কর্মব্যস্ততায় ছুটে চলা মানুষের। আর সেই বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। ফলে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী...
৩ দিন আগে