
দেশের প্রথম জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক থিয়েটার সংস্থা ‘অ্যাক্ট-বাংলাদেশ’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। ঢাকার উত্তরায় রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পারফর্মও আর্টসকে একটি মাধ্যম হিসেবে ব্যবহার করার ক্ষেত্রে অ্যাক্ট-বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বাংলাদেশ জাতিসংঘ সমিতির সেক্রেটারি জেনারেল অধ্যাপক ড. ডক্টর সৈয়দ মোহাম্মদ শাহেদ, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় জনসাধারণকে সচেতন করতে পারফর্মও আর্টসের গুরুত্ব তুলে ধরেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জলবায়ু সচেতনতা বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এসথার ফেরি-কেনিংটন (ভার্চ্যুয়ালি, চেয়ার এবং কো-ফাউন্ডার, ল্যানক্যাশায়ার আর্টস নেটওয়ার্ক ফর ডেভেলপিং সাসটেইনেবিলিটি, যুক্তরাজ্য, রবিন লায়ন্স, কো-আর্টিস্টিক ডিরেক্টর, এরগন থিয়েটার কোম্পানি, যুক্তরাজ্য, ড. সাইদুর রহমান, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, নাট্যকলা বিভাগ, রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়, শাহমান মৈশান, সহযোগী অধ্যাপক, থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
এ ছাড়া অনুষ্ঠানে ক্লাইমেট থিয়েটার: ‘ড্রট ইন দ্য ফেইট অফ ফারমার’ পরিবেশিত হয়। নাটকটি রচনা করেছেন নজরুল সৈয়দ, নির্দেশনা দিয়েছেন আব্দুর রাজ্জাক, নৃত্য পরিচালনা করেছেন বন্ধন সাহা, পরিবেশনায় রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থীবৃন্দ।
অ্যাক্ট বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, “থিয়েটারের মানুষের আবেগকে জাগিয়ে তোলার, উপলব্ধিকে চ্যালেঞ্জ করার এবং কর্মকে অনুপ্রাণিত করার ক্ষমতা রয়েছে। অ্যাক্ট বাংলাদেশের মাধ্যমে, আমরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করেছি যা শুধুমাত্র জলবায়ু পরিবর্তনের বিধ্বংসী প্রভাব গুলিকে দেখায় না বরং জনসাধারণকে একটি টেকসই আগামীর দিকে কল্পনা ও কাজ করার ক্ষমতাও দেয়।”
অ্যাক্ট বাংলাদেশের বৈশ্বিক গ্লোবাল ক্লাইমেট অ্যাকশন অংশীদার যুক্তরাজ্যের ‘ল্যাঙ্কাশায়ার আর্টস নেটওয়ার্ক ফর ডেভেলপিং সাসটেইনেবিলিটি (ল্যান্ডস) ’ এবং ‘এরগন থিয়েটার’, প্রাতিষ্ঠানিক অংশীদার ‘নাট্যকলা বিভাগ, রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়’, জলবায়ু পরিবর্তন ও জনস্বাস্থ্য সচেতনতা বিষয়ক অংশীদার ‘হেলথ সিকিউরিটি ফাউন্ডেশন, কারিগরি অংশীদার ‘বাইটকুইল’।
’অ্যাক্ট-বাংলাদেশ’ হচ্ছে বাংলাদেশের প্রথম ক্লাইমেট কেন্দ্রিক থিয়েটার সংস্থা। একটি টেকসই আগামী নির্মাণ করতে এই সংস্থা ক্লাইমেট থিয়েটার, ক্লাইমেট ওয়ার্কশপ, ক্লাইমেট রিসার্চ, এবং ক্লাইমেট ও হেলথ নিয়ে কাজ করছে। জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করণে ক্রমাগত সচেতনতা, কর্ম-পন্থা ও পলিসি নির্মাণের ক্ষেত্রে জোরদার অনুঘটক হিসেবে কাজ করবে এই ’অ্যাক্ট-বাংলাদেশ’।

রাজধানী ঢাকাসহ আজ রোববার সারা দেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে রাজধানীতে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দেশের অন্যান্য স্থানে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ফলে ভ্যাপসা গরম কমার সম্ভাবনা সামান্যই।
১৯ ঘণ্টা আগে
আজ সকাল থেকে ঢাকা ও এর আশপাশের অঞ্চলের আকাশ রয়েছে মেঘাচ্ছন্ন। আবহাওয়ার সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়েছে, বেলা ১টা পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
২ দিন আগে
দিনভর রোদের ভ্যাপসা গরমের পর বিকেলে আচমকা ঝুম বৃষ্টি কিছুক্ষণের মধ্যেই অনেকটা অস্বস্তিতে রূপ নেয়। প্রায় ঘণ্টাখানেকের টানা বর্ষণে দুর্ভোগ দেখা দেয় খোলা আকাশের নিচে কর্মব্যস্ততায় ছুটে চলা মানুষের। আর সেই বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। ফলে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী...
২ দিন আগে
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার বরিশাল ছাড়া বাকি ৭ বিভাগেই বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি ৭২ মিলিমিটার বৃষ্টি হয়েছে খুলনায়। এদিন ঢাকায় ৫ মিলিমিটার বৃষ্টি হলেও পাশের জেলায় টাঙ্গাইলে যার পরিমাণ ছিল ৩৭ মিলিমিটার। এ ছাড়া কুড়িগ্রামের রাজারহাটে বৃষ্টি হয়েছে ৪৮ মিলিমিটার।
৩ দিন আগে