Ajker Patrika

ঢাকায় আজও বজ্রবৃষ্টির আভাস

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১৯ মার্চ ২০২৬, ০৮: ৫০
ঢাকায় আজও বজ্রবৃষ্টির আভাস
ফাইল ছবি

রাজধানী ঢাকায় গতকাল কালবৈশাখীসহ হয়েছিল বজ্রবৃষ্টি। বৃষ্টির পরিমাণ ছিল ৩১ মিলিমিটার। আজ বৃহস্পতিবারও দুপুরের মধ্যে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ সকাল ৭টায় ঢাকা ও আশপাশের অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ তাপমাত্রা সামান্য কমতে পারে। সকাল ৬টায় রাজধানী ঢাকায় তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিন ছিল ২৪ দশমিক ২। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ।

পূর্বাভাসে আরও জানানো হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

ঢাকায় আজ সূর্যাস্ত ৬টা ৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৬টা ৪ মিনিটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খুলনায় ঘরে ঢুকে পরিবারের ৪ সদস্যকে গুলি

বাবা বুড়িগঙ্গায় নিখোঁজ, স্ত্রী হাসপাতালে, নিথর দেহে বাড়িতে ফিরলেন সোহেল

আমিরাতের কাছে যুদ্ধের ক্ষতিপূরণ দাবি ইরানের, জাতিসংঘকে চিঠি

রাজধানীর উত্তরায় ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

চট্টগ্রামের টেরিবাজারে অগ্নিকাণ্ড, ২ জনের প্রাণহানি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত