ব্লুমবার্গ অ্যাওয়ার্ড নগরবাসীকে উৎসর্গ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। পুরস্কারপ্রাপ্তি দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
মেয়র আতিক বলেন, ‘সি-৪০ সম্মেলনে ব্লুমবার্গ ফ্রিল্যানথ্রপি থেকে আমরা যে পুরস্কার পেয়েছি তা হচ্ছে জলবায়ুর স্থিতিস্থাপকতা তৈরিতে ভূমিকা রাখার জন্য। মোট পাঁচটি ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হয়েছে। আমরা ঢাকা উত্তর সিটি করপোরেশন পুরস্কার পেয়েছি ইউনাইটেড ইন বিল্ডিং ক্লাইমেট রেজিলিয়েন্স ক্যাটাগরিতে। পুরস্কারপ্রাপ্তি দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। ব্লুমবার্গ অ্যাওয়ার্ডটি প্রিয় নগরবাসীকে উৎসর্গ করলাম।’
আজ শনিবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের গুলশান-২ নগর ভবনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে সি-৪০ সম্মেলন থেকে ফিরে এসে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন মেয়র। সি-৪০ হলো বিশ্ব-নেতৃস্থানীয় শহরের মেয়রদের একটি নেটওয়ার্ক যা জলবায়ু সংকট মোকাবিলায় কাজ করছে।
মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘ঢাকা শহরের বিপুল জনসংখ্যার জন্য প্রয়োজনীয় মাঠ পার্ক নেই, ওপেন স্পেস নেই। সব জায়গায় শুধু প্লট আর ভবন। শহরকে বাঁচাতে মাঠ পার্ক নির্মাণ করতে আমরা আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছি। ঢাকাকে সবুজ, আরও অন্তর্ভুক্তিমূলক এবং বসবাসযোগ্য শহর তৈরি করতে সবুজ জায়গা সম্প্রসারণ কার্যক্রম চালিয়ে যাচ্ছি।’
ডিএনসিসি মেয়র বলেন, ‘বিশ্বের বিভিন্ন শহরের সঙ্গে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ে কাজ করছি। বিভিন্ন শহরের মেয়রদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে এগিয়ে চলেছি। আন্তর্জাতিক পরিমণ্ডলে সহযোগিতার জন্য তিনটি প্রস্তাব রেখেছি। তা হচ্ছে, জলবায়ু উদ্বাস্তুদের জন্য বরাদ্দকৃত ফান্ডের ৫০% নগরের জন্য বরাদ্দকরণ, গ্রিন জব তৈরি করা এবং জলবায়ু উদ্বাস্তুদের জন্য স্বল্প খরচে বাসস্থানের ব্যবস্থা করা।’
ব্লুমবার্গ ফিলানথ্রফিস ঢাকা শহরের যানজট নিরসন ও সড়কের নিরাপত্তা নিয়েও কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বলে জানান মেয়র মো. আতিকুল ইসলাম।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে পুরো বিশ্ব আজ হুমকিতে উল্লেখ করে মেয়র বলেন, ‘প্রতিনিয়ত তাপমাত্রা বেড়ে চলেছে। পুরো বিশ্ব হুমকিতে রয়েছে। উত্তর মেরুর বরফ গলে সমুদ্রের উচ্চতা বেড়ে লবণাক্ত পানি সর্বত্র ছড়িয়ে পড়ছে। বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রাকৃতিকভাবেই এ সমস্যার সমাধান করতে হবে।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান প্রমুখ।

শীতকাল বিদায়ের পর রাজধানী ঢাকায় গত কয়েক দিন ধরে তাপমাত্রা বাড়ছিল। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ঊর্ধ্বমুখী। আজ সোমবার সকাল বেলায় আগের দিনের চাইতে তাপমাত্রা বেড়ে যায় ৩ ডিগ্রি সেলসিয়াসের বেশি। তবে দুপুরে প্রথমবারের মতো বৃষ্টি হয়েছে। বেলা আড়াইটার পর শুরু এই বৃষ্টি ছিল গুঁড়ি গুঁড়ি।
৩ ঘণ্টা আগে
প্রকৃতিতে শীতের রেশ পুরোপুরি কেটে গেছে। তাপমাত্রা বাড়ছে দ্রুত। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়া, কুড়িগ্রামের রাজারহাট ও বান্দরবানে— ১৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সোমবার যা ছিল রংপুরে ১৬ দশমিক ৩।
৬ ঘণ্টা আগে
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থাকতে থাকবে
১০ ঘণ্টা আগে
সদ্য বিদায় নেওয়া ফেব্রুয়ারি মাসে তুলনামূলক বৃষ্টি কম হয়েছে। ফলে এই মাস স্বাভাবিকের তুলনায় উষ্ণও ছিল। চলতি মার্চ মাসেও স্বাভাবিকের তুলনায় গরম বেশি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুধু তা-ই নয়, এ মাসের শেষদিকে দু’একটি তাপপ্রবাহও বয়ে যেতে পারে। সেই সঙ্গে ধেয়ে আসতে পারে একাধিক কালবৈশাখী ঝড়ও।
২০ ঘণ্টা আগে