
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোখা’ বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে আঘাত হানতে পারে। উপকূলের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় মোখা থেকে উপকূলবাসীকে রক্ষার্থে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম কোস্ট গার্ড কর্তৃক গ্রহণ করা হয়েছে। এ ছাড়া উপকূলীয় দ্বীপসমূহ, সুন্দরবন ও তৎসংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনকে সাইক্লোন শেল্টারে নেওয়ার পাশাপাশি কোস্ট গার্ড স্টেশনে আশ্রয় প্রদানের লক্ষ্যে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে কোস্ট গার্ড।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় মোখা চলাকালীন ও পরবর্তী সময়ে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় কোস্ট গার্ডের সব জোন, জাহাজ, বোট, স্টেশন, আউটপোস্ট এবং ডিজাস্টার রেসপন্স অ্যান্ড রেসকিউ টিম প্রস্তুত রয়েছে। দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবিলার জন্য কোস্ট গার্ডের মেডিকেল টিম ও ডুবুরি টিম প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে।
এতে বলা হয়, ঘূর্ণিঝড় মোখা চলাকালীন ও পরবর্তী সময়ে উপকূলীয় অঞ্চলে জরুরি পরিস্থিতি মোকাবিলায় সার্বক্ষণিক সমন্বয় সাধনের জন্য বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক জোনভিত্তিক কন্ট্রোল রুম পরিচালনা করা হবে। দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী সময়ে যেকোনো সংকটকালীন পরিস্থিতিতে প্রয়োজনীয় সহায়তা ও তথ্যের জন্য নিম্নোক্ত নম্বরসমূহে ২৪ ঘণ্টা সেবা প্রদানের লক্ষ্যে মনিটরিং করা হবে।
সদর দপ্তর- ০১৭৬৯৪৪০৯৯৯
ঢাকা জোন- ০১৭৬৯৪৪১৯৯৯
চট্টগ্রাম জোন- ০১৭৬৯৪৪২৯৯৯
বরিশাল জোন- ০১৭৬৯৪৪৩৯৯৯
খুলনা জোন- ০১৭৬৯৪৪৪৯৯৯

ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন ভাব বজায় থাকতে পারে। সেই সঙ্গে বেলা ১টার মধ্যে যেকোনো সময় এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
৮ ঘণ্টা আগে
রাজধানী ঢাকাসহ আজ রোববার সারা দেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে রাজধানীতে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দেশের অন্যান্য স্থানে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ফলে ভ্যাপসা গরম কমার সম্ভাবনা সামান্যই।
১ দিন আগে
আজ সকাল থেকে ঢাকা ও এর আশপাশের অঞ্চলের আকাশ রয়েছে মেঘাচ্ছন্ন। আবহাওয়ার সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়েছে, বেলা ১টা পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
২ দিন আগে
দিনভর রোদের ভ্যাপসা গরমের পর বিকেলে আচমকা ঝুম বৃষ্টি কিছুক্ষণের মধ্যেই অনেকটা অস্বস্তিতে রূপ নেয়। প্রায় ঘণ্টাখানেকের টানা বর্ষণে দুর্ভোগ দেখা দেয় খোলা আকাশের নিচে কর্মব্যস্ততায় ছুটে চলা মানুষের। আর সেই বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। ফলে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী...
৩ দিন আগে