Ajker Patrika

দীপ্ত প্লেতে নতুন মাইক্রোড্রামা ‘ছদ্মবেশী ভালোবাসা’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
দীপ্ত প্লেতে নতুন মাইক্রোড্রামা ‘ছদ্মবেশী ভালোবাসা’
‘ছদ্মবেশী ভালোবাসা’র দৃশ্য। ছবি: সংগৃহীত

রোজার ঈদে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে নিয়ে এসেছিল বাংলায় ডাবিং করা চায়নিজ মাইক্রোড্রামা ‘লাভ রিইউনিয়ন: দ্য ম্যারিড মাদারস টেল’। এবার পয়লা বৈশাখ উপলক্ষে দীপ্ত প্লে মুক্তি দিচ্ছে বাংলায় ডাবিং করা আরেকটি মাইক্রোড্রামা ‘ট্রু লাভ ইন ডিসগাইজ’। বাংলায় নাম দেওয়া হয়েছে ‘ছদ্মবেশী ভালোবাসা’।

দীপ্ত প্লে জানিয়েছে, এসব মাইক্রোড্রামা স্বল্পদৈর্ঘ্যের পর্বভিত্তিক ধারাবাহিক কনটেন্ট, যেখানে প্রতিটি পর্ব সাধারণত ১ থেকে ৩ মিনিটের হয়ে থাকে। অল্প সময়ে দ্রুতগতির গল্প, আবেগঘন মুহূর্ত এবং আকস্মিক মোড় তুলে ধরাই এর বৈশিষ্ট্য। ছোট পর্ব ও সংক্ষিপ্ত সময়ের কারণে মাইক্রোড্রামাগুলো মোবাইল ফোনে দেখার জন্য বিশেষ উপযোগী এবং বর্তমান ব্যস্ত জীবনে দর্শকদের কাছে এটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে।

চায়নিজ মাইক্রোড্রামা ছদ্মবেশী ভালোবাসার গল্পে দেখা যাবে, খ্যাতিমান ডিজাইনার অ্যাভ্রিল ল্যাভিন ও প্রভাবশালী ব্যবসায়ী ফু ইয়ানসি পরিবারের ঠিক করা সম্পর্ক থেকে সরে এসে নিজেদের মতো করে ভালোবাসা খুঁজতে চায়। কিন্তু ভাগ্যের খেলায় ছদ্মবেশেই তাদের দেখা হয়, দুজনের মাঝে জন্ম নেয় প্রেম, শুরু হয় এক অজানা যাত্রা। শেষ পর্যন্ত যখন সত্য প্রকাশ পায়, তখন তারা আবিষ্কার করে, তাদের দেখা হওয়ার এই আয়োজনটা আগে থেকেই সাজিয়ে রেখেছিল তাদের পরিবার।

মাহমুদুল হাসান মুরাদের তত্ত্বাবধানে ধারাবাহিকটির কণ্ঠাভিনয়ের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জয়শ্রী মজুমদার লতা। প্রকল্প পরিচালক মোর্শেদ সিদ্দিকী মরুর তত্ত্বাবধানে বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছে দীপ্ত টিভির কণ্ঠাভিনয় টিম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জামুকা সংশোধনে বিল পাস, জামায়াতের আপত্তি, এনসিপির সমর্থন

নীরবতার চরম মূল্য: ভারতের উচ্চাকাঙ্ক্ষা যেভাবে হারিয়ে গেল উপসাগরীয় অঞ্চলে

কর্মস্থল খাগড়াছড়ির পানছড়ি, চিকিৎসাসেবা দেন টাঙ্গাইলের ক্লিনিকে ক্লিনিকে

‘বিসিবিতে স্ত্রী কোটায় রাখা হয়েছে রাশনা ইমামকে’

নতুনদের জন্য সুখবর, অভিজ্ঞতা ছাড়াই ব্যাংক এশিয়ায় চাকরির সুযোগ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত