
আগের তুলনায় নাটকে অভিনয় এবং নাটক নির্মাণ কমিয়ে দিয়েছেন আবুল হায়াত। এখন তিনি কাজ করেন বেছে বেছে। তবে গত কয়েক বছর চ্যানেল আইয়ের ঈদ আয়োজনে নিয়মিত প্রচারিত হয়েছে আবুল হায়াত পরিচালিত নাটক। এবারের ঈদেও থাকছে তাঁর নাটক। কয়েক মাস আগেই তিনি শুরু করেছেন নাটকটি নির্মাণের প্রস্তুতি। এবার তিনি বেছে নিয়েছেন রাবেয়া খাতুনের গল্প। নাটকের নাম ‘সখিনা’। চিত্রনাট্য রচনা শেষে নাটকের নাম চরিত্রের অভিনেত্রীর সন্ধান করছিলেন কয়েক মাস ধরেই। অবশেষে খুঁজে পেয়েছেন সখিনাকে। এই চরিত্রে অভিনয়ের জন্য তিনি বেছে নিয়েছেন উপস্থাপিকা ও অভিনেত্রী মৌসুমী মৌকে। সম্প্রতি আবুল হায়াত শেষ করেছেন নাটকটির শুটিং। সখিনার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা।
নাটকের গল্প প্রসঙ্গে নির্দেশক আবুল হায়াত বলেন, ‘সখিনা গ্রামের সাধারণ এক মেয়ে। সবাই তাকে অপয়া বলে জানে। তাই তার বিয়ে হয় না। একপর্যায়ে তার বাবা গরিব এক ছেলের সঙ্গে সখিনার বিয়ে দেয়। অনেক টাকা খরচ করে সখিনার স্বামীকে বিদেশে পাঠায়। এরপরও সখিনার ভাগ্যে সুখ আসে না। গল্প এগিয়ে যায় চরম নাটকীয়তার দিকে।
সখিনা চরিত্রে মৌসুমী মৌকে চূড়ান্ত করার কারণ জানিয়ে আবুল হায়াত বলেন, ‘মৌ লেখাপড়া জানা মেয়ে, উপস্থাপনায় যেমন ভালো, অভিনয়েও বেশ ভালো। এর আগেও সে আমার দুটি নাটকে অভিনয় করেছে। চিত্রনাট্য রচনা শেষে মনে হয়েছে সখিনা চরিত্রটিতে সে ভালো করবে। আমার ধারণা ভুল হয়নি। চরিত্রটি বেশ ভালোভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে সে। আমি নির্মাতা হিসেবে সন্তুষ্ট।’
মৌসুমী মৌ বলেন, ‘নারীদের জীবনের গতিপথ, তাদের দুঃখ-কষ্ট আর জীবনবোধে একধরনের সাদৃশ্য থাকে। প্রতিটি নারীই চায় একটি সুখের সংসার, একটি পরিবার। তবে কারও কারও ভাগ্যে সেই চাওয়া পূরণ হয় না কখনো। সখিনা তেমনি এক নারী। গ্রামের সুন্দরী সাধারণ এক মেয়ে। চরিত্রটিকে ভীষণ উপলব্ধি করেছি বলেই মন থেকে অভিনয় করতে পেরেছি। কান্নার দৃশ্যগুলোতে এমনিতেই চোখ দিয়ে জল গড়িয়েছে, গ্লিসারিন ব্যবহার করতে হয়নি। আমার সৌভাগ্য শ্রদ্ধেয় আবুল হায়াতের নির্দেশনায় কাজ করতে পেরেছি।’

মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১০ ঘণ্টা আগে
সামাজিক ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য স্বল্পমূল্যে মানুষের হাতে পৌঁছে দিতে কাজ করছে লিড মার্কেটিং বিডি। প্রতিষ্ঠানটির কার্যক্রমকে আরও গতিশীল করতে শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছেন চিত্রনায়িকা মুনমুন আহমেদ।
১১ ঘণ্টা আগে
নানা জল্পনা শেষে হলিউডের সবচেয়ে পুরোনো ও জনপ্রিয় স্টুডিও ওয়ার্নার ব্রাদার্সকে কিনে নিল প্যারামাউন্ট স্কাইড্যান্স। গত শুক্রবার দুই পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, ১১০ বিলিয়ন ডলার দিয়ে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির টিভি, স্টুডিও ও স্ট্রিমিং ব্যবসা কিনে নিয়েছে প্যারামাউন্ট স্কাইড্যান্স।
২১ ঘণ্টা আগে
মাদ্রাসায় পড়ার সময় চলচ্চিত্র নির্মাতা হতে চেয়েছিলেন রায়হান রাফী। কিন্তু মাদ্রাসার শিক্ষার্থী হওয়ায় সেই আশা পূরণ হবে না বলে শঙ্কা জেগেছিল মনে। সে সময় একদিন পত্রিকায় দেখেন তারেক মাসুদের সিনেমা ‘মাটির ময়না’ কান উৎসবে যাচ্ছে। রাফী জানতে পারেন, তারেক মাসুদও মাদ্রাসার ছাত্র ছিলেন।
১ দিন আগে