
মারা গেছেন যাত্রাশিল্পের অন্যতম পথিকৃৎ মিলন কান্তি দে। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। গত শনিবার বেলা ৩টা ২৫ মিনিটে চট্টগ্রামের পটিয়ার কলিশহরে নিজ বাড়িতে মৃত্যু হয় তাঁর।
লোকসংস্কৃতি বিশেষজ্ঞ ও গবেষক আমিনুর রহমান সুলতান জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন মিলন কান্তি দে। শনিবার সকালে তাঁর অবস্থার অবনতি ঘটে এবং পরে নিজ বাড়িতে মারা যান।
মিলন কান্তি দের প্রয়াণে দেশের সংস্কৃতি অঙ্গনে নেমেছে শোকের ছায়া। যাত্রাশিল্পে তাঁর অবদান স্মরণ করে শোক প্রকাশ করছেন সহকর্মী, শুভানুধ্যায়ী ও সংস্কৃতিকর্মীরা।
সারা জীবন যাত্রাশিল্পের প্রচার ও প্রচারে নিবেদিতপ্রাণ ছিলেন মিলন কান্তি দে। তিনি ১২০টির বেশি যাত্রাপালা পরিচালনা করেছেন, অভিনয় করেছেন দেড় শতাধিক প্রযোজনায়। আত্মজীবনীসহ যাত্রাশিল্প নিয়ে তাঁর একাধিক গ্রন্থ রয়েছে।
১৯৪৮ সালের ১ সেপ্টেম্বর চট্টগ্রামের পটিয়ার ছনহরা গ্রামে জন্ম মিলন কান্তি দের। বাংলাদেশের ঐতিহ্যবাহী যাত্রাপালার সংস্কার ও আধুনিকীকরণে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। যাত্রাপালাকে সময়োপযোগী ও নান্দনিক করে তুলতে তাঁর গুরুত্বপূর্ণ অবদান ছিল। দীর্ঘদিন তিনি যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেছেন।
১৯৯৩ সালে মিলন কান্তি দে প্রতিষ্ঠা করেন দেশ অপেরা, যা যাত্রাশিল্পে নতুন দৃষ্টিভঙ্গি যোগ করে। পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যাত্রা প্রশিক্ষক হিসেবেও কাজ করেছেন তিনি। ২০২২ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। ২০২৩ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে যাত্রাশিল্পী সম্মাননায় ভূষিত হন। ২০২৪ সালে প্রকাশিত হয় তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থ ‘আমি যে এক যাত্রাওয়ালা’। একই বছরে একুশে বইমেলায় তাঁর নির্বাচিত রচনাসমূহ নিয়ে ‘নির্বাচিত যাত্রাপালা’ নামের সংকলন গ্রন্থ প্রকাশ করে বাংলা একাডেমি। প্রকাশের অপেক্ষায় রয়েছে তাঁর লেখা আরেকটি গ্রন্থ ‘যাত্রাশিল্পের সংক্ষিপ্ত ইতিহাস ও নন্দিত নায়িকারা’। মৃত্যুর আগের দিন বইটির প্রচ্ছদ শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘এটাই হতে পারে আমার শেষ বই। জীবনের শেষ মুহূর্ত কাটাচ্ছি, সবাই প্রার্থনা করবেন।’

মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১০ ঘণ্টা আগে
সামাজিক ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য স্বল্পমূল্যে মানুষের হাতে পৌঁছে দিতে কাজ করছে লিড মার্কেটিং বিডি। প্রতিষ্ঠানটির কার্যক্রমকে আরও গতিশীল করতে শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছেন চিত্রনায়িকা মুনমুন আহমেদ।
১১ ঘণ্টা আগে
নানা জল্পনা শেষে হলিউডের সবচেয়ে পুরোনো ও জনপ্রিয় স্টুডিও ওয়ার্নার ব্রাদার্সকে কিনে নিল প্যারামাউন্ট স্কাইড্যান্স। গত শুক্রবার দুই পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, ১১০ বিলিয়ন ডলার দিয়ে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির টিভি, স্টুডিও ও স্ট্রিমিং ব্যবসা কিনে নিয়েছে প্যারামাউন্ট স্কাইড্যান্স।
২১ ঘণ্টা আগে
মাদ্রাসায় পড়ার সময় চলচ্চিত্র নির্মাতা হতে চেয়েছিলেন রায়হান রাফী। কিন্তু মাদ্রাসার শিক্ষার্থী হওয়ায় সেই আশা পূরণ হবে না বলে শঙ্কা জেগেছিল মনে। সে সময় একদিন পত্রিকায় দেখেন তারেক মাসুদের সিনেমা ‘মাটির ময়না’ কান উৎসবে যাচ্ছে। রাফী জানতে পারেন, তারেক মাসুদও মাদ্রাসার ছাত্র ছিলেন।
১ দিন আগে