
কয়েকজন তরুণ নাট্যকর্মী নতুন ধারার থিয়েটার নির্মাণের স্বপ্ন নিয়ে গঠন করেছেন ‘থেসপিয়ানস দ্য ঢাকা’ নামের নতুন নাট্যদল। এ মাসেই ঢাকার মঞ্চে যাত্রা শুরু করবে দলটি। থেসপিয়ানস দ্য ঢাকার প্রথম প্রযোজনার নাম ‘দ্য সি অব সাইলেন্স’। নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন তাজউদ্দিন তাজু।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে ১৫ জানুয়ারি সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে দেখা যাবে দ্য সি অব সাইলেন্স নাটকের উদ্বোধনী মঞ্চায়ন। পরদিন একই মিলনায়তনে বিকেল ৫টা ৪৫ মিনিটে এবং সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে রয়েছে নাটকটির আরও দুটি প্রদর্শনী।
দ্য সি অব সাইলেন্স নাটকের গল্পে দেখা যাবে, ভিয়েতনামের হাইফোং বন্দর থেকে একটি যাত্রীবাহী জাহাজ যাত্রা করে লন্ডনের উদ্দেশে। নানা শ্রেণি-পেশার মানুষে ভরা এ জাহাজে রয়েছে এক ছোট পরিবার। সোফিয়া, তার স্বামী ডেভিড আর কিশোরী জেনি। এক ঝোড়ো রাতে তাদের সম্পর্কের সীমারেখা মুছে দেয় সমুদ্রের ঢেউ, আকাশের মেঘ আর একটি মাউথঅর্গানের সুর। ধীরে ধীরে খুলে যায় মানুষের স্মৃতি, ভয়, আর গোপন অতীতের পরত। জাহাজের দুলুনির মতোই চরিত্রগুলোর জীবনে ওঠানামা করে সন্দেহ, ভালোবাসা, অপরাধবোধ ও মুক্তির আকাঙ্ক্ষা।
দ্য সি অব সাইলেন্স নাটকের নির্দেশক তাজউদ্দিন তাজু বলেন, ‘গল্প, মঞ্চ, আলো, কস্টিউমস, প্রপস, শব্দ—এসব উপাদান দিয়ে আমরা বানাই এক স্বপ্নের বাস্তবতা। এ নাটকে চেয়েছি সমুদ্রকে একটি চরিত্রে পরিণত করতে। এই মঞ্চায়ন কোনো রোমাঞ্চকর রহস্য নয়; বরং মানুষের আত্মার এক যাত্রা—পাপ থেকে অনুতাপ, অনুতাপ থেকে মুক্তির দিকে। আমি শুধু চেষ্টা করেছি দর্শকের চোখের সামনে সে যাত্রাটুকু সত্য হয়ে উঠুক।’
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাজউদ্দিন তাজু, অরুণা সিক্ত সাচী, কাজী আমিন, নুসরাত রেজা খান, সুলায়হা তারজিয়া, মাহাফুজ মুন্না, ফরহাদ আহমেদ শামীম, অহৃত জোয়ার্দার, স্যান্ডি রনি, সম্রাট, সোহাগ প্রমুখ।

মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১১ ঘণ্টা আগে
সামাজিক ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য স্বল্পমূল্যে মানুষের হাতে পৌঁছে দিতে কাজ করছে লিড মার্কেটিং বিডি। প্রতিষ্ঠানটির কার্যক্রমকে আরও গতিশীল করতে শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছেন চিত্রনায়িকা মুনমুন আহমেদ।
১৩ ঘণ্টা আগে
নানা জল্পনা শেষে হলিউডের সবচেয়ে পুরোনো ও জনপ্রিয় স্টুডিও ওয়ার্নার ব্রাদার্সকে কিনে নিল প্যারামাউন্ট স্কাইড্যান্স। গত শুক্রবার দুই পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, ১১০ বিলিয়ন ডলার দিয়ে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির টিভি, স্টুডিও ও স্ট্রিমিং ব্যবসা কিনে নিয়েছে প্যারামাউন্ট স্কাইড্যান্স।
১ দিন আগে
মাদ্রাসায় পড়ার সময় চলচ্চিত্র নির্মাতা হতে চেয়েছিলেন রায়হান রাফী। কিন্তু মাদ্রাসার শিক্ষার্থী হওয়ায় সেই আশা পূরণ হবে না বলে শঙ্কা জেগেছিল মনে। সে সময় একদিন পত্রিকায় দেখেন তারেক মাসুদের সিনেমা ‘মাটির ময়না’ কান উৎসবে যাচ্ছে। রাফী জানতে পারেন, তারেক মাসুদও মাদ্রাসার ছাত্র ছিলেন।
১ দিন আগে