
রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ১৯তম সিজন শুরু হচ্ছে আগামী ২৪ আগস্ট থেকে। নতুন থিমে, নতুন নিয়মে এই জনপ্রিয় শোয়ের নতুন সিজন নিয়ে আসছেন সালমান খান। কারা অংশ নিচ্ছেন এবার প্রতিযোগী হিসেবে, তা নিয়ে জল্পনা অনেক। শোয়ের প্রতিযোগী হিসেবে অনেক টিভি অভিনেতা, বলিউড তারকা, ইউটিউবার এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের নাম উঠে আসছে। তারই মধ্যে একটি নাম নিয়ে শুরু হয়েছে চাঞ্চল্য।
টেলি চক্কর-এর রিপোর্ট অনুযায়ী, এবার নাকি বিগ বসের ঘরে দেখা যাবে পেহেলগাম হামলায় নিহত ভারতীয় নৌবাহিনী অফিসার বিনয় নারওয়ালের স্ত্রী হিমাংশি নারওয়ালকে। তাঁর বিগ বসে আসার খবরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিগ বস নির্মাতারা এমন কিছু মানুষকে শোতে আনতে চাইছেন, যাদের সঙ্গে দর্শকরা দ্রুত একাত্ম হতে পারবেন। সে কারণে হিমাংশি নারওয়ালকে বিগ বস ১৯-এ আনার ব্যাপারে আলোচনা হয়েছে। যদিও এখনো অফিশিয়ালি কিছু জানায়নি বিগ বস কর্তৃপক্ষ।
শোনা যাচ্ছে, বিগ বসের নির্মাতাদের পক্ষ থেকে হিমাংশিকে আমন্ত্রণ জানানো হয়েছে। হিমাংশি এ শোয়ে অংশ নিলে অনেক অজানা তথ্য উঠে আসবে বলে মনে করা হচ্ছে। গত কয়েক মাসে তাঁর বদলে যাওয়া জীবন, তাঁর জীবনসংগ্রাম দর্শকের কাছে অনুপ্রেরণার হতে পারে— হিমাংশিকে বিগ বসে আমন্ত্রণ জানানোর পেছনে এটাই নির্মাতাদের ভাবনা।
উল্লেখ্য, হিমাংশির স্বামী বিনয় নরওয়াল ভারতীয় নৌবাহিনীর অফিসার ছিলেন। গত ১৬ এপ্রিল বিয়ে করেন বিনয় ও হিমাংশি। এরপর তাঁরা কাশ্মীরে হানিমুনে যান। সেখানেই গত ২২ এপ্রিল পেহেলগাম সন্ত্রাসী হামলায় নিহত হন ২৬ বছর বয়সী ওই নৌ কর্মকর্তা। স্বামীর মরদেহের পাশে বসে হিমাংশির কান্নার ছবি বিশ্বজুড়ে সাড়া ফেলেছিল।
হিমাংশি ছাড়াও বিগ বস ১৯-এর প্রতিযোগী হিসেবে আরও কিছু নাম উঠে এসেছে। তাঁরা হলেন শৈলেশ লোধা, গুরু চরণ সিং, মুনমুন দত্ত, লতা সাবেরওয়াল, ফয়সাল শেখ, জান্নাত জুবায়ের, পুরভ ঝা, অপূর্ব মাখিজা প্রমুখ।

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
২১ ঘণ্টা আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
২১ ঘণ্টা আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১ দিন আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১ দিন আগে