
নাটকে অভিনয় কমিয়ে দিয়েছেন অভিনেতা, নাট্যকার ও নাট্যনির্দেশক আবুল হায়াত। ভালো গল্প ও চরিত্র পেলে কাজ করতে চান তিনি। এ বিষয়ে তিনি বলেন, ‘এখন আগের মতো টানা কাজ করার আগ্রহ পাই না। বয়স বেড়েছে; শরীরটাকে বিশ্রাম দেওয়া দরকার। অভিনয় ছাড়া তো থাকতে পারব না। তাই ভালো গল্প আর পছন্দসই চরিত্র হলে অভিনয় করতে চাই।’
সম্প্রতি বাংলাদেশ টেলিভিশনের দুটি নাটকে অভিনয় করলেন আবুল হায়াত। একটি বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের জন্য নির্মিত একক নাটক ‘দ্রোহ’। অন্যটি বিটিভির ঢাকা কেন্দ্রের জন্য তৌকীর আহমেদের রচনা ও নির্দেশনায় নির্মিত ধারাবাহিক ‘ধূসর প্রজাপতি’।
দ্রোহ নাটকটি রচনা করেছেন আহসান আলমগীর, নির্দেশনা দিয়েছেন ইলন সফির। ২৫ ও ২৬ জুলাই চট্টগ্রামের বিটিভি ভবনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। আবুল হায়াত ছাড়াও এই নাটকে অভিনয় করেছেন আরজুমান্দ আরা বকুল, হাফিজুর রহমান সুরুজ, রমিজ রাজু, সৈয়দা নওশীন ইসলাম দিশা ও আরজুমান্দ আরা বকুলের মেয়ে মারিয়া ফারিহা উপমা।
দ্রোহ নিয়ে আবুল হায়াত বলেন, ‘দ্রোহ নাটকটির গল্প সুন্দর। আমাদের জীবনেরই গল্প। এ ধরনের গল্পে কাজ করতে ভালো লাগে। তা ছাড়া চট্টগ্রামে গিয়ে কাজ করতে একটু বেশি ভালো লাগে। কারণ, সবার অংশগ্রহণে একটা মিলনমেলা হয়।’
ধূসর প্রজাপতি ধারাবাহিকটির শুটিং হয়েছে গত মাসে গাজীপুরের নক্ষত্রবাড়ি রিসোর্টে। এই ধারাবাহিকে অভিনয় করেছেন আবুল হায়াত, শ্যামল মাওলা, আইশা খান, দিলারা জামান, ডলি জহুর, মীর রাব্বি, সাবরিনা আজাদ ও তনুশ্রী দত্ত।
আগামী মাসের শুরুতে একটি বিজ্ঞাপনের শুটিং করার কথা রয়েছে আবুল হায়াতের। এ ছাড়া তিনি পরিকল্পনা করছেন নিজের নতুন নাটক নির্মাণের। গল্প হতে পারে প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন অথবা আবুল হায়াতের। গল্প বাছাই হলে শুরু করবেন চিত্রনাট্য রচনা; এরপর শুটিং।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৭ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৭ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৭ ঘণ্টা আগে