গত ৭ জুলাই তাসনুভা তাবাসসুম হৃদির সঙ্গে সংসার শুরু করেছেন অভিনেতা নিলয় আলমগীর। বিয়েটা পারিবারিকভাবেই হয়েছে। কিন্তু অভিনেতা বলে কথা! শুভজন বা নিন্দুকের কথা—দুই-ই সইতে হয়, এটাই স্বাভাবিক। নিলয়ের আগের সংসার ভাঙা আর নতুন বিয়ের খবরে নানা রকম বিব্রতকর মন্তব্য করতে ছাড়েনি লোকজন। সে নিয়ে প্রতিক্রিয়াও জানিয়েছেন নিলয়, ‘ভাই, শান্তিতে ঘর-সংসারও করতে দেবে না মানুষ! কী যে একটা অবস্থা!’
হৃদি পুরো বিষয়টি সামলে নিয়েছেন নিজের মতো করেই। ভক্তরা তো কত কিছুই বলবে! অভিনেতা স্বামীর এইটুকুন যন্ত্রণা সামলে নেওয়াই যায়। নিলয় জানালেন, দুজনের বোঝাপড়াটা নাকি বেশ! বিয়ের পরে হানিমুনে গিয়েছিলেন কক্সবাজারে। নিজেদের মতো করে সাগরপাড়ে সময় কাটিয়ে ফিরেছেন ঢাকায়। শুটিংয়ের তাড়া আছে।
এটিএন বাংলায় প্রচারিত হচ্ছে নিলয় অভিনীত মুরাদ পারভেজের ধারাবাহিক ‘স্মৃতির আলপনা আঁকি’। আরটিভিতে চলছে মুসাফির রনির ‘বাজিমাত’। দুই ধারাবাহিকের শুটিং শেষে শিডিউল দেওয়া ছিল আরও এক নাটকের। অভিনেত্রী নাদিয়ার সঙ্গে শুটিং। কিন্তু পারিবারিক কারণে শুটিং শিডিউল পিছিয়েছেন নাদিয়া।
হাতে সময় পাওয়া গেল। ফাঁকা দিনগুলোতে তাই আবার স্ত্রী হৃদিকে নিয়ে নিলয় ছুটলেন পাহাড়ে। এবার সাজেক। ২ তারিখে রওনা দিয়ে ৩ তারিখে পৌঁছে গেলেন। হৃদিকে নিয়েই উঠে গেলেন কংলাক পাহাড়ে।
কাছেই একটা গ্রাম তৈরি হয়েছে। নামকরণ হয়েছে লুসাই গ্রাম। লুসাই পাহাড়ের বাসিন্দা লুসাইদের জীবন আর সংস্কৃতি তুলে ধরতেই এমন উদ্যোগ। হৃদিকে নিয়ে সেই গ্রামে গেলেন নিলয়। ১০০ টাকায় ভাড়া পেলেন লুসাই রাজা আর রানির পোশাক। চট করে পরে নিলেন পোশাক। লুসাই রাজা আর রানির বেশটা ক্যামেরার ঝলকানিতে তুলে নিলেন স্মৃতির অ্যালবামে। ফিরতি পথে থামলেন খাগড়াছড়িতে। সেখানেও চড়েছেন পাহাড়ে, দেখেছেন গুহা। তারপর ৬ সেপ্টেম্বর ফিরেছেন ঢাকায়।
নিলয় বলেন, ‘শুটিংয়ের কারণে ঘোরাঘুরির সময় করতে পারি না। বিয়ের পর স্ত্রীকে সময় দেওয়াটা প্রয়োজন ছিল। তাই সুযোগ পেয়েই ওকে নিয়ে ঘুরতে বেরিয়েছি। দারুণ সময় কেটেছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে প্রতিবছর ভ্রমণের জন্য সময় বরাদ্দ রাখব। প্রতিবছর বেড়াতে যাব। ভালো সময় কাটালে, মন ভালো থাকলে কাজেও মুড আসে।’

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৭ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৭ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৭ ঘণ্টা আগে