এক বছর আগে ২০২০ সালের ডিসেম্বরে, আসকারের সঙ্গে পরিচয় হয় তাসনুভা তিশার। এরপর প্রায়ই ফোনে, অনলাইনে টুকটাক কথা হতো তাঁদের। শুরুর দিকে ‘আপনি’ স্তরেই ছিল সম্পর্ক। একসময় সম্বোধন পাল্টায় ‘তুমি’-তে।
তাঁদের এক বছরের সম্পর্ক এবার বৈবাহিক রূপ নিচ্ছে। বিয়ে করতে চলেছেন তাঁরা। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা ও সৈয়দ প্রিন্স আসকার বাগদান সারলেন গতকাল শনিবার।
অভিনেত্রীর বাসায়ই হয়েছে বাগদান। দুই পরিবারের সদস্যরা ছিলেন সেখানে। বাগদান পর্ব শেষ করে পরদিন ভোরেই তিশা ছুট দিলেন রাজবাড়ীতে। সেখানে দিনভর সকাল আহমেদের ওয়েব ফিল্ম ‘হরিজন পল্লী’র কাজে ব্যস্ত তিনি।
শুটিংয়ের অবসরে তিশা নিশ্চিত করলেন তাঁদের বাগদানের বিষয়টি। বললেন, ‘দুজন যখন বুঝতে পারি আমরা নিজেদের সম্পর্কটা নিয়ে সিরিয়াস, তারপর পরিবারকে জানাই। তাদের মতামত নিয়েই বিয়ের সিদ্ধান্তের দিকে এগিয়েছি আমরা। আমার যেহেতু দুটি মেয়ে রয়েছে, তাই আসকারের পরিবার বিষয়টি কীভাবে নেয়, সেটি আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল। তাদের মতামত আমার কাছে খুবই ভালো লেগেছে। তারা আমার সবকিছু ইতিবাচকভাবে নিয়েছে।’
অভিনেত্রী জানিয়েছেন, আগামী ২ ফেব্রুয়ারি তাঁদের আকদ হবে। এরপর সময় বুঝে ঠিক করবেন বিবাহোত্তর সংবর্ধনার তারিখ।
তাসনুভা তিশা অনেক দিন ধরেই টিভি নাটক ও বিজ্ঞাপনে কাজ করছেন। ওয়েব কনটেন্টেও নিয়মিত তিনি। আর সৈয়দ প্রিন্স আসকার কাজ করেন হাইভোল্টেজ নামে একটি এজেন্সিতে।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১০ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১০ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১০ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১০ ঘণ্টা আগে