
আজ বিশ্ব বাবা দিবস। জুন মাসের তৃতীয় রোববার বিশ্বব্যাপী পালন করা হয় দিনটি। পৃথিবীর সব বাবাকে উৎসর্গ করে নির্মিত হয়েছে নাটক ‘বাবার ছায়া’। ঈদ উৎসবে টিভিতে প্রচারের পর গতকাল হিয়া এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে নাটকটি।
বাবার ছায়া নাটকে বাবার চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান। তাঁর স্ত্রীর চরিত্রে মনিরা মিঠু আর মেয়ের চরিত্রে আছেন আইশা খান। গল্পে দেখা যাবে, বয়স হয়ে গেলেও স্ত্রী ও সন্তানের জন্য এখনো নিরাপত্তারক্ষীর কাজ করে বাবা। নিজের শরীরের দিকে না চেয়ে কীভাবে তার পরিবারের সদস্যরা ভালো থাকবে, এ নিয়েই বেশি চিন্তা তার। এ কাজ করতে গিয়ে একদিন বিপদের মুখে পড়ে চরিত্রটি। বাবার ছায়া নাটকে আরও অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, জয়রাজ, মুকুল সিরাজ প্রমুখ। কাব্য হাসানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন হাসান রেজাউল।
বাবার ছায়া নাটক নিয়ে নির্মাতা হাসান রেজাউল বলেন, ‘সবার জীবনে মা হলো অনন্য। বাবার পরিশ্রমকেও কোনো কিছুর সঙ্গে তুলনা করা যাবে না। বাবা শব্দের মানে বিশ্বস্ততার হাত, বটবৃক্ষ, শ্রদ্ধার ব্যক্তিত্ব। শত কষ্ট হলেও তাঁরা নিজের কষ্ট প্রকাশ করতে চান না। সারা জীবন তাঁরা পরিবারের জন্য ত্যাগ স্বীকার করে যান। পৃথিবীর সব বাবাকে উৎসর্গ করে নির্মিত হয়েছে বাবার ছায়া। এই নাটকের মাধ্যমে বাবাদের সেই ত্যাগের কথাই তুলে ধরার চেষ্টা করেছি।’
নির্মাতা আরও বলেন, ‘টেলিভিশনে প্রচারের পর থেকেই অনেকে ফোন করে নিজেদের ভালো লাগার কথা প্রকাশ করছেন। ইউটিউবে প্রকাশের পরও অনেকে নানা মন্তব্য করছেন। গল্পের সঙ্গে দর্শক নিজেদের কানেক্ট করতে পারছেন। এ নাটকের অনেক দৃশ্য দর্শককে নিজের বাবার কথা মনে করিয়ে দেবে।’

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৭ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৭ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৮ ঘণ্টা আগে