ছেলেসন্তানের বাবা হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। আজ রোববার সকাল সাড়ে ৯টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পলাশের স্ত্রী নাফিসা রুম্মান মেহনাজ পুত্রসন্তানের জন্ম দেন। বর্তমানে পুত্র ও স্ত্রী দুজনেই সুস্থ রয়েছেন বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন এই অভিনেতা।
আজকের পত্রিকাকে পলাশ বলেন, ‘সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। এই অনুভূতি প্রকাশ করার মতো নয়। আমি ভীষণ আনন্দিত। সন্তান ও তার মা ভালো আছে।’
গত বছরের আগস্টে নাফিসা রুম্মান মেহনাজকে বিয়ে করেন পলাশ। তবে বিয়ের খবর প্রকাশ্যে আনেন ডিসেম্বরে। পলাশের স্ত্রী নাফিসা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়ন করছেন।
পরিচালক কাজল আরেফিন অমির সহকারী থেকে অভিনয়ে আসেন পলাশ। জনপ্রিয় এই নির্মাতার সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’-এর কাবিলা চরিত্র পলাশকে তারকাখ্যাতি এনে দিয়েছে। অভিনয়ের পাশাপাশি পলাশ নির্মাণেও মনোযোগী।
সর্বশেষ পলাশকে দেখা গেছে গেল ঈদুল আজহার দুটি নাটকে। এগুলো হলো ‘কিডনি’ ও ‘ফিমেল ৩’। ঈদের সর্বাধিক সাড়া পাওয়া নাটকের তালিকায় শীর্ষে রয়েছে এ দুটি।

২০১৬ সালে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েন টম হল্যান্ড ও জেনডায়া। ২০২১ সালে তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। গত বছরের শুরুর দিকে বাগদান সারেন তাঁরা। এবার জানা গেল তাঁদের বিয়ের খবর।
১ ঘণ্টা আগে
এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
১১ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
১১ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
১১ ঘণ্টা আগে