
ছোট পর্দার পরিচিত মুখ অভিনেত্রী সাফা কবির, সাদিয়া আয়মান, সামিরা খান মাহি ও পারসা ইভানা। টেলিভিশন কিংবা ইউটিউবে প্রচারিত নাটকে নিয়মিত দেখা যায় তাঁদের। এবার একসঙ্গে দেখা যাবে এই চার অভিনেত্রীকে। ঈদ উপলক্ষে নির্মিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নাচের আয়োজনে অংশ নিয়েছেন সাফা, সাদিয়া, মাহি ও পারসা।
‘ইত্যাদি’র প্রতি পর্বেই চেষ্টা করা হয় নাচের মিউজিক, বিষয় ও চিত্রায়ণে বৈচিত্র্য আনতে। সেই ধারাবাহিকতায় একটি ভিন্ন আঙ্গিকের নাচের আয়োজন করা হয়েছে এবার। তাতেই দেখা যাবে নাটকের চার অভিনেত্রীকে। তাঁদের সঙ্গে রয়েছে একদল নৃত্যশিল্পী। নৃত্য পরিচালনা করেছেন ইভান শাহরিয়ার সোহাগ।
ফাগুন অডিও ভিশন জানায়, নাচটিকে ফুটিয়ে তোলার জন্য শিল্পীরা অক্লান্ত পরিশ্রম করেছেন। নিয়মিত মহড়া দিয়েছেন। অংশগ্রহণকারী সবাই ছিলেন খুব আন্তরিক। এ ধরণের নতুন নতুন বিষয়ে নৃত্য পরিবেশন করতে পেরে শিল্পীরাও আনন্দিত। হানিফ সংকেতের সার্বিক তত্ত্বাবধানে সংগীত পরিচালনা করেছেন আকাশ মাহমুদ। এবারের নাচের মিউজিকে রয়েছে ক্লাসিক্যাল, ফোক, অ্যারাবিক ও আধুনিক কম্পোজিশানের সংমিশ্রণ।
ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচারিত হবে ইত্যাদি। ম্যাগাজিন অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
১ দিন আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
১ দিন আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১ দিন আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১ দিন আগে