
ডাক্তার সফদার চৌধুরী এবং তাঁর বাড়ির বিভিন্ন ফ্ল্যাটের শিশুদের মধ্যে দুর্গাপূজা ঘিরে চলে উৎসবের আয়োজন। উৎসব ঘিরে শিশুরা ইউটিউবের জন্য একটি গানের ভিডিও তৈরির পরিকল্পনা করে। গানের ভিডিওকে কেন্দ্র করে শিশুদের মধ্যে মনোমালিন্য হয়। তা দেখে সফদার দাদু নিজের শৈশবের স্মৃতিচারণ করেন।
ছোটবেলায় পূজা উপলক্ষে নাটকের আয়োজন করা হলে সেই নাটকের কাজ করতে গিয়ে এক বন্ধুর সঙ্গে সফদার দাদুর মনোমালিন্য হয়। একসময় তারা বড় হয়ে যায়, কিন্তু সেই বন্ধুকে আর খুঁজে পায় না। এ ঘটনায় সফদার দাদুকে আবেগপ্রবণ হয়ে যেতে দেখে শিশুরা দাদুর শৈশবের বন্ধুকে খুঁজে বের করার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুসারে তারা সোশ্যাল মিডিয়ার সাহায্য নেয় এবং নানান মজার ঘটনা ঘটিয়ে দাদুর বন্ধুকে খুঁজে পায়।
দুর্গাপূজার বিশেষ নাটক ‘হৈ হৈ হল্লা’-সিজন ২-এর পরিচালক পার্থ প্রতিম হালদার। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী আফরা, সায়ান, ঋদ্ধি, তূর্য, ঋ জুনি, কাওসার এবং অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, শাহানাজ খুশী, সাজু খাদেম, প্রাণ রায়, ফরহাদ লিমনসহ আরও অনেকে। নাটকটি দেখা যাবে ২২, ২৩, ২৪ অক্টোবর ২০২৩ সকাল ৯টা ৩০ মিনিটে, দুপুর ২টায় ও রাত ৯টায়।
উল্লেখ্য, দুরন্ত টিভির দুর্গাপূজার বিশেষ অনুষ্ঠানের মধ্যে আরও রয়েছে ‘শারদীয় আড্ডা’। শিশুদের সঙ্গে তাদের দিদার গল্প কথায় উঠে আসে একাল-সেকালের পূজার নানান মজার গল্প ও পৌরাণিক কাহিনি। এতে শিশুশিল্পী হিসেবে আছে পূর্ণা আনন্দিতা, উক্তি অধিকারী ও স্বর্গ, এবং তাদের দিদা চরিত্রে দেখা যাবে শর্মিলা বন্দ্যোপাধ্যায়কে। অনুষ্ঠানটি দুরন্ত টিভিতে দেখা যাবে ২৩ অক্টোবর ২০২৩ সোমবার দুপুর ১টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৬টায়।
শারদীয় দুর্গোৎসবে দুরন্ত টিভিতে আরও থাকছে আগামী ২২ অক্টোবর ২০২৩ দুপুর ১.৩০ মিনিটে নৃত্যানুষ্ঠান ‘মঙ্গলালোকে’, ২৪ অক্টোবর ২০২৩ দুপুর ১.৩০ মিনিটে গানের অনুষ্ঠান ‘রঙের খেলায় সুরের ভেলায় পূজার মেলায়’ এবং বিজয়া দশমীর বিশেষ অনুষ্ঠান ‘শুভ বিজয়া’ সন্ধ্যা ৬টায় এবং ‘আলোয় ভুবন ভরা’ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৭ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৭ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৭ ঘণ্টা আগে