
কয়েক বছর ধরেই নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা গেছে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর। ২০২২ সালের নভেম্বরে খবর ছড়িয়েছিল, বিয়ে করেছেন রাজীব ও মেহজাবীন। তবে বিষয়টি এড়িয়ে গেছেন দুজনই, বরং বিয়ের খবর প্রকাশ করায় সাংবাদিকদের ওপর বিরক্তি প্রকাশ করে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন মেহজাবীন। আবারও শোনা গেল এই যুগলের বিয়ের গুঞ্জন। বিভিন্ন গণমাধ্যম নানা সূত্রের বরাত দিয়ে তাঁদের বিয়ের খবর প্রকাশ করেছে। এ মাসেই বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন তাঁরা। তবে এ বিষয়ে মেহজাবীন ও রাজীবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে দুজনের কেউই সাড়া দেননি। এ বিষয়ে কোথাও কোনো মন্তব্যও করেননি তাঁরা।
শোনা যাচ্ছে, ২৩ ফেব্রুয়ারি রাজধানীর মধুমতি মডেল টাউনে আয়োজন করা হয়েছে গায়েহলুদের অনুষ্ঠান। পরদিন ২৪ ফেব্রুয়ারি একই জায়গায় হবে বিয়ের আনুষ্ঠানিকতা। সেদিন উপস্থিত থাকবেন দুই তারকার পরিবার ও কাছের মানুষেরা।

প্রসঙ্গত, এর আগেও বেশ কয়েকবার প্রেম ও বিয়ের খবরে শিরোনাম হয়েছেন মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীব। কিন্তু বরাবরই বিষয়টি এড়িয়ে গেছেন তাঁরা। যদিও বিভিন্ন অনুষ্ঠানে প্রায়ই একসঙ্গে অংশ নিতে দেখা গেছে তাঁদের। বিভিন্ন উপলক্ষে একে অপরকে দিয়েছেন শুভেচ্ছা বার্তা। তবে ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি কখনোই খোলাসা করেননি দুজনের কেউই। যদিও একটি সাক্ষাৎকারে মেহজাবীন চৌধুরীকে নিয়ে আদনান আল রাজীব বলেছিলেন, ‘মেহজাবীন আমার জীবনের সেরা ও মূল্যবান ব্যক্তি।’
উল্লেখ্য, জনপ্রিয় অনেক নাটকের অভিনেত্রী মেহজাবীন চৌধুরী সিনেমাতেও নজর কেড়েছেন অভিনয়গুণে। গত বছরের ২০ ডিসেম্বর মুক্তি পেয়েছে মেহজাবীন অভিনীত প্রথম চলচ্চিত্র ‘মালতী’। এটি পরিচালনা করেছেন শঙ্খ দাশগুপ্ত।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৩ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৩ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৩ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৩ ঘণ্টা আগে