
ফজলু নামের পেনশন অফিসের তৃতীয় শ্রেণির এক অসৎ কর্মচারী এবং তার পরিণতির গল্প নিয়ে তৈরি হয়েছিল নাটক ‘কাঁটা’। ২০২৪ সালে প্রচারিত হয়েছিল বঙ্গতে। এবার আসছে নাটকটির সিকুয়েল। ১৫ জানুয়ারি বঙ্গতে মুক্তি পাবে রিয়াদ মাহমুদ রচিত ও পরিচালিত ‘কাঁটা ২’। কমেডি ঘরানার এ নাটকের মূল চরিত্রে অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন।
কাঁটা ২-এর গল্পে দেখা যাবে, এক বিশেষ ঘটনার পর ফজলু ভালো হয়ে গেছে। ঘুষ নেওয়া ছেড়ে দিয়েছে। ফজলু হঠাৎ সৎ হয়ে ওঠায় অফিসের ‘সিস্টেম’ ও পরিবার—দুই দিকেই চাপে পড়ে যায় সে। ঘুষের টাকা ব্যাংকে থাকলেও সেই টাকা ব্যবহার না করায় অভাবে পড়তে হয় পরিবারকে।
সৎ হওয়ার পর ফজলু বুঝতে পারে, এখন সে নিজেই সিস্টেমের গলার কাঁটা। সহকর্মীরা ষড়যন্ত্র শুরু করে তার বিরুদ্ধে। নানা ভয়ভীতি দেখানো শুরু করে। তবে তাতে দমে না গিয়ে প্রতারণা আর দুর্নীতির বিরুদ্ধে একাই লড়ার সিদ্ধান্ত নেয় ফজলু।
পরিচালক রিয়াদ মাহমুদ বলেন, ‘কাঁটা নাটকটি মুক্তির পর দর্শকদের অনেক প্রশংসা পাই। সেই ধারাবাহিকতায় কাঁটা ২ নির্মাণের চিন্তা আসে। প্রথম পর্বের দুর্নীতিবাজ কর্মকর্তা ফজলুকে ঘিরে এগিয়েছে এবারের পর্ব। ফজলুর ভালো হয়ে যাওয়ার সিদ্ধান্তে কী পরিণতি হয়, সেই গল্প দেখা যাবে এতে। আশা করছি প্রথম পর্বের মতো এটিও দর্শকের মন ছুঁয়ে যাবে।’
শরাফ আহমেদ জীবন ছাড়াও কাঁটা ২ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুষমা সরকার, টুইংক ক্যারল, শাহেদ আলী, ইকবাল হোসেন প্রমুখ।

মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১১ ঘণ্টা আগে
সামাজিক ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য স্বল্পমূল্যে মানুষের হাতে পৌঁছে দিতে কাজ করছে লিড মার্কেটিং বিডি। প্রতিষ্ঠানটির কার্যক্রমকে আরও গতিশীল করতে শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছেন চিত্রনায়িকা মুনমুন আহমেদ।
১৩ ঘণ্টা আগে
নানা জল্পনা শেষে হলিউডের সবচেয়ে পুরোনো ও জনপ্রিয় স্টুডিও ওয়ার্নার ব্রাদার্সকে কিনে নিল প্যারামাউন্ট স্কাইড্যান্স। গত শুক্রবার দুই পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, ১১০ বিলিয়ন ডলার দিয়ে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির টিভি, স্টুডিও ও স্ট্রিমিং ব্যবসা কিনে নিয়েছে প্যারামাউন্ট স্কাইড্যান্স।
১ দিন আগে
মাদ্রাসায় পড়ার সময় চলচ্চিত্র নির্মাতা হতে চেয়েছিলেন রায়হান রাফী। কিন্তু মাদ্রাসার শিক্ষার্থী হওয়ায় সেই আশা পূরণ হবে না বলে শঙ্কা জেগেছিল মনে। সে সময় একদিন পত্রিকায় দেখেন তারেক মাসুদের সিনেমা ‘মাটির ময়না’ কান উৎসবে যাচ্ছে। রাফী জানতে পারেন, তারেক মাসুদও মাদ্রাসার ছাত্র ছিলেন।
১ দিন আগে